গাড়ি ভাড়ার টাকা নেই, মায়ের দেহ কাঁধে শ্মশানের উদ্দেশে ছেলে

এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের (Mother) মৃত্যুর (Death) পর গাড়ি (Car) ভাড়া করে শ্মশানে দেহ নিয়ে যাওয়ার জন্য টাকা (Money) নেই। আর তাই নিজের কাঁধে মৃত মায়ের দেহ (Dead Body) তুলে নিলেন ছেলে (Son)। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital)। দারিদ্রতার অসহায় ছবি আরও একবার নাড়া দিয়ে গেল সমাজের বিবেককে।

বৃহস্পতিবার (Thursday) সকালে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital) মৃত্যু হয় লক্ষীরানি দেওয়ান নামে এক মহিলার। তিনি জলপাইগুড়ি জেলার ক্রানি ব্লকের বাসিন্দা ছিলেন। বুধবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর মৃতার ছেলে রামপ্রসাদ দেওয়ান মায়ের দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুলেন্সের সঙ্গে কথা বলেন। অ্যাম্বুলেন্স চালক দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ভাড়া চান ৩ হাজার টাকা। কিন্তু রামপ্রসাদ দেওয়ানের কাছে সেই সময় ছিল মাত্র ১২০০ টাকা। ওই টাকায় দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালককে অনুরোধ করলেও তাঁর কথায় কর্ণপাত করেনি কেউ। অগত্যা শোকসন্তপ্ত সন্তান নিজের কাঁধে তুলে নেয় মায়ের দেহ। আর সঙ্গে ছিলেন বৃদ্ধ বাবা তথা লক্ষীরানি দেওয়ানের স্বামী। মৃতদেহটি চাদরে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে রাস্তার ধার দিয়ে এগিয়ে যেতে থাকেন রামপ্রসাদ। পিছনে তাঁর ৭০ বছর বয়সী বাবা দেহকে কাঁধ দিয়ে হাঁটতে থাকেন। এমন দৃশ্য দেখে থমকে যান পথচলতি মানুষজন।

এই ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা এসে অবশেষে রাস্তা থেকে মৃতদেহ গাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করে। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থাকে দায়ী করে সরব হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই ঘটনা নিয়ে সাংসদ শান্তনু সেন বলেন, ‘দেশের মধ্যে বাংলাই একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর দৌলতে ১১ কোটি মানুষের সবাই সরকারি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা পান। গরিব মানুষে সমব্যথী প্রকল্পের সুযোগ পান। তার মধ্যেও কোনও অসাধু ব্যক্তি এমন কাজ করে থাকেন, তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা বাংলার সার্বিক চিত্র নয়।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ