‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৬ বছর আগে মৃত্যু হয়েছিল মায়ের। তারপর থেকে বাবার কাছেই বড় হয়ে ওঠা। তরুণেরও এবার মৃত্যু হল অস্বাভাবিক ভাবে। বাবার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৯ বছরের লাভ পটেলের। মৃত্যুর আগে মোবাইল ফোনে নিজের বাবার উদ্দেশে একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন তিনি। সেই ভিডিয়ো সামনে আসতেই শোকের ছায়া নেমেছে পরিবারে।

ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঝাঁসি জেলার গুরসরায় এলাকার সিংগার গ্রামের বাসিন্দা লাভ বিএ-র ছাত্র ছিলেন। পরিবারের একমাত্র সন্তান তিনি। ঘটনার দিন তাঁর বাবা মুন্নালাল পটেল ও সৎমা জমিতে গিয়েছিলেন। সেই সময়ে বাড়িতে একাই ছিলেন লাভ। সকাল ১০টা নাগাদ গুলির শব্দ শুনে প্রতিবেশীরা বাড়ির সামনে ছুটে আসেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাঁরা লাভের বাবাকে খবর দেন। বাড়িতে ফিরে ছেলেকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মুন্নালাল। তাঁকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর লাভের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে একটি ভিডিয়ো পায় পুলিশ। সেখানে বাবার উদ্দেশে আবেগঘন কথা বলতে দেখা যায় তাঁকে। বাবাকে টাকা নিজের কাছে রাখতে বলেন তিনি। মায়ের ছবির দিকে ক্যামেরা ঘুরিয়ে তাঁর কাছে চলে যাওয়ার কথাও বলেন লাভ। 

আরও পড়ুনঃ অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

উল্লেখ্য, ২০০৯ সালে লাভের মা সঙ্গীতা পটেলের মৃত্যু হয়েছিল। লাভের বাবা পুলিশকে জানিয়েছেন, ছেলে মানসিক চাপে থাকতেন এবং রাতে ঘুমের সমস্যাও ছিল। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ভিডিয়ো এবং পরিবারের সদস্যদের বক্তব্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন