Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুপুত্র, সপ্তমীর রাতে মাকে খুন, বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুপুত্র! মাকে খুন। বাবাকে ধারালো অস্ত্রের কোপ। সপ্তমীর রাতে যখন চারিদিক উৎসবমুখর। তখন এই ভয়াবহ ঘটনা। পুজোর রাতেই মদ্যপ ছেলের হাতে খুন হতে হল মাকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কেরানিপাড়ায়।

জানা গিয়েছে, কেরানিপাড়ার বাসিন্দা মলয় নাগ, ছবি নাগ ও অভিযুক্ত ছেলে সমার্থ নাগ। সপ্তমীর রাতে অভিযুক্ত সমার্থ পাড়ার পুজোতে ছিল। বৃদ্ধ দম্পতি বাড়িতেই ছিল। হঠাৎ অশান্তি শুরু করে সমার্থ। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে মা-বাবাকে কোপ মারতে শুরু করে ছেলে।

আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকাবাসীরা। তড়িঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ছবি নাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা মলয় নাগ। অভিযুক্ত সমার্থ নাগকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরেই অশান্তি চরমে ওঠে। এরপরেই এই খুন।

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ