নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্রে বাবাকে ছিন্ন ভিন্ন করল ছেলে, হাড়হিম কাণ্ড ডায়মন্ড হারবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশা করার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল ছেলে। কিন্তু বাবা সেই টাকা দিতে রাজি হয়নি। নেশার টাকা না পেয়ে রাগের চোটে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল নেশারু ছেলে। মৃত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য। অভিযুক্ত সুপ্রিয় বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের শুকদেবপুর গ্রামের বাসিন্দা, হরেন্দ্রনাথ বৈদ্য। নেশা করার জন্য তাঁর কাছ থেকে অভিযুক্ত ছেলে সুপ্রিয় বৈদ্য মাঝে মধ্যেই টাকা চাইত। শনিবার তেমনি টাকা চেয়েছিল বাবার কাছে। কিন্তু সেই টাকা চাওয়া নিয়েই শুরু হয় বচসা। বাবা কিছুতেই নেশা করার জন্য টাকা দিতে রাজি হয়নি। এই ঘটনায় ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর চড়াও হয় অভিযুক্ত। কোপের পর কোপ মেরে ঘরের উঠোনে ফেলে রেখেই পালিয়ে যায় সে।

ওই বাড়িতে বাবা ও ছেলে একসঙ্গেই থাকত। প্রথমে বিষয়টি জানতে পারেনি প্রতিবেশীরা। হঠাৎ ওই ছেলেকে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। গভীর রাতে তাঁরা জানতে পারে বাবাকে কুপিয়ে খুন করেছে অভিযুক্ত ছেলে সুপ্রিয়। এরপরে দ্রুত থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বাবাকে কেন খুন করেছে জিজ্ঞাসাবাদ করা হলে টাকা চাওয়ার কথাটি সামনে এসেছে। স্থানীয়রা জানিয়েছে, এর আগেও বাবার সঙ্গে ছেলের অশান্তির ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা হত।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০