চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বাংলাদেশে কষ্টে ছিলাম’, বাড়ি ফিরে মমতা ও অভিষেককে ধন্যবাদ জানালেন সোনালি খাতুন

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। শনিবার দুপুরের পর বীরভূমে নিজের বাড়িতে ফিরে এভাবেই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সোনালি খাতুন(Sonali Khatun)। তিনি বলেন,৬ মাসের ওপরে বাংলাদেশে ছিলাম। দিল্লী পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম। তারপরও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল। আর দিল্লী যাবো না কোনদিনও। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বীরভূমে বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সোনালি খাতুন।

উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালি খাতুনকে গ্রেফতার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক(Push Back) করা হয়েছিল সোনালি খাতুনকে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে ১০১ দিন গর্ভবতী অবস্থায় জেলবন্দী থাকার পর গতকাল ইংলিশবাজারের মহদীপুর সীমান্ত(Mahodipur Border) দিয়ে ভারতে ফিরে আসেন সোনালি খাতুন এবং তার আট বছরের নাবালক সন্তান। এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।শনিবার বীরভমে বাড়ির পথে রওনা হন সোনালি খাতুন। শনিবার দুপুরে বীরভূমে নিজের বাড়িতে অ্যাম্বুলেন্সে করে পৌঁছন সোনালি খাতুন।

তাকে প্রতিবেশীরা ফুল দিয়ে বরণ করেন। জানা গেছে, বীরভূমে হাসপাতালে আপাতত চিকিৎসাধীন থাকবেন সোনালি খাতুন। কারণ বাংলাদেশে সে ভাবে তার চিকিৎসা হয়নি। সোনালী খাতুন এবং তার নাবালক ছেড়ে মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলেও আরো চারজন এখনো বাংলাদেশে আটক রয়েছে। তাদের না ছাড়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে।এদিকে,শীর্ষ আদালত জানিয়েছিল, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাঁকে ও তাঁর সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে ৷ সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন, সোনালির স্বামী-সহ আরও অনেকে বাংলাদেশে আছেন ৷ তাঁদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন৷ তাঁদের জন্য সলিসিটর জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন । কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন, সোনালি বিবি ও বাকিরা বাংলাদেশি নাগরিক ৷ শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালি বিবি ও তাঁর ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সন্তান সহ ফিরলেন সোনালি। মালদার মহদিপুর সীমান্ত দিয়ে সোনালি খাতুনকে ফেরত পাওয়ার পর তার শারীরিক পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় প্রশাসন।শনিবার মালদা থেকে আবার অ্যাম্বুলেন্সে করে বীরভূমে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ