দীর্ঘদিনের মানসিক, গঙ্গাসাগরে গিয়ে ৬টি তীর্থে পুজো দিচ্ছেন ভক্তরা

এক তীর্থে গিয়েই পুজো দিচ্ছেন ৬ পীঠস্থানে। দেখে নিচ্ছেন বিগ্রহ-মন্দির।

Share:

নিসর্গ নির্যাস: চলছে গঙ্গাসাগর মেলা। তীর্থে পূণ্যার্থীরা পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে। ভক্তদের বিভিন্ন মানসিক আছে বিভিন্ন পীঠস্থানে। কারও মানসিক কালীঘাটে। কারও বা তারকেশ্বরে। তবে যাওয়া হয়ে ওঠেনি। কারও বা মানসিক নেই, তবু দেখতে চান কেমন সেই মন্দির, কেমন দেব-দেবী। পুজো দেওয়ার ইচ্ছে দীর্ঘদিনের। সেই চাপা ইচ্ছে সফল হয়েছে তাঁদের। এক তীর্থে গিয়েই পুজো দিচ্ছেন ৬ পীঠস্থানে। দেখে নিচ্ছেন বিগ্রহ-মন্দির।

গঙ্গাসাগরে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তরা পুজো দিচ্ছেন কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, জহুরা মন্দিরে। প্রার্থনা জানাচ্ছেন কালী এবং শিবের কাছে। যেন সব ধর্মীয় পীঠস্থান মিলে ‘মহাতীর্থ’। রেপ্লিকা-থ্রিডি-আলোর ছোঁয়ায় সব যেন সত্যি। পূর্ব মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা’র ৬০ শিল্পী- আর্ট কলেজের পড়ুয়ারা গঙ্গাসাগরের ৪ নম্বর গেটের কাছে তৈরি করেছেন বাংলার ৫ মন্দির। তা জানা গিয়েছিল আগেই। তবে সেখানে পূণ্যার্থীদের ঢল এবং পুজো দেওয়ার জন্য জমায়েত রীতিমত নজরকাড়া। সত্যি, ‘বিশ্বাসে মিলায়…’। ‘ওপরওয়ালা’ তো থাকেন হৃদয়ে। সবচেয়ে বড় ধর্মস্থান যে অন্তর।

একনজরে সব ধর্মীয়স্থান:

কলকাতায় কালীঘাট বা কালীক্ষেত্রে দেবী কালিকা পূজিতা হন দক্ষিণা কালী রূপে। এখানে দেবাদিদেব শিব পীঠরক্ষক। তিনি পূজিত হন নকুলেশ্বর নামে। বিশ্বাস, সতীর ডান পা’য়ের ১টি (মতান্তরে ৪)টি আঙুল পড়েছিল এখানে। এই শক্তিপীঠের সঙ্গে জড়িয়ে আছে সাধক আত্মারাম ব্রহ্মচারী, দার্শনিক টলেমির নাম। চণ্ডীমঙ্গলে পাওয়া যায় এই পীঠের নাম। 

বীরভূম জেলার রামপুরহাটের কাছে ৫১ পীঠের এক পীঠ তারাপীঠ বা তারাপুর। বিশ্বাস, সতীর তৃতীয় নয়ন পড়েছিল এখানে। দেবী এখানে ‘তারা’ নামে অধিষ্ঠাত্রী। শিব এখানে চন্দ্রচূড়। এখানে শিশু শিবকে স্তন্য পান করান দেবী। এই পীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বশিষ্ঠ মুনি, রসয়ানাচার্য নাগার্জুন, নাটোরের রানি ভবানী এবং বামাক্ষ্যাপা’র নাম।

উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে দক্ষিণেশ্বর। দেবী এখানে ভবতারিণী। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং রানি রাসমনি’র নাম।

হুগলি জেলার তারকেশ্বর-এ রয়েছে দেবাদিদেব শিবের মন্দির। এখানের শিবলিঙ্গ ‘ষয়ম্ভূলিঙ্গ’। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুদাসের নাম।

মালদা জেলার জহুরা কালী মন্দিরে দেবী বিরাজমান চণ্ডীরূপে। জনশ্রুতি, ডাকাতরা দেবীর উপাসনা করতেন। মন্দিরের নিচে লুকিয়তে রাখতেন সম্পত্তি। অবাঙালি-বাঙালি মিশে প্রভাব ছিল এলাকায়। ‘জওহর’ থেকেই নাম হয়েছে ‘জহুরা’। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রাজা বল্লাল সেনের নাম।

আরও পড়ুন:

পুরাণ থেকে সাহিত্য, গঙ্গাসাগরের ইতিকথা 

পুরাণ থেকে সাহিত্য, গঙ্গাসাগরের ইতিকথা- ২ 

নাগা সন্ন্যাসী মানে ‘ন্যাংটো’ নয়, তাঁদের জীবনযাপন জেনে নিন…

‘আমায় কিছু দাও গো…’ গঙ্গাসাগরে হাত বাড়াচ্ছেন সাক্ষাৎ দেবতারা

আর মকরস্নানের জন্য বিখ্যাত গঙ্গাসাগর। এই স্থান মানেই কপিলমুনির আশ্রম। বিশ্বাস, তিনি বিষ্ণুর অবতার। গঙ্গাসাগরের সঙ্গে জড়িয়ে আছে ইক্ষাক্কু বংশের সগর রাজা, সগর রাজার ৬০ হাজার পুত্র, ইক্ষাক্কু বংশের উত্তরপুরুষ অংশুমান, দিলীপ, ভগীরথ, দেবরাজ ইন্দ্র, প্রজাপিতা ব্রহ্মা, বিষ্ণু, দেবী গঙ্গা এবং দেবাসিদেব শিবের উপাখ্যান। উল্লেখ্য, সগর রাজা ছিলেন রামচন্দ্রের পূর্ব পুরুষ।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান