রাজ্যের আইনশৃঙ্খলার উপরে তীক্ষ্ণ নজর রাখতে নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধি: তড়তড়িয়ে কমবে অপ্রীতিকর ঘটনার সংখ্যা। সেই লক্ষ্যমাত্রা নিয়েই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে এবার আরও তৎপর রাজ্য সরকার(West Bengal Government)। সেই কারণে নবান্নের(Nabanna) পাশেই ডিজি-র কন্ট্রোল রুমে তৈরি করা হচ্ছে বিশেষ মনিটরিং সেল। ওই একটি ঘরেই গোটা রাজ্যের যে কোনও জায়গার সিসিটিভি ফুটেজ(CCTV Footage) দেখা যাবে অনায়াসে। এর ফলে কোনও অপরাধমূলক ঘটনা ঘটলে দোষীদের চিহ্নিত করা যাবে খুব সহজেই। আরও দ্রুত দুর্ঘটনা পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি চালাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আঙুলের চোট সারেনি, অ্যাডিলেড টেস্টেও অনিশ্চিত শুভমন গিল!

রাজ্যের কোনও জায়গায় দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তদন্তের স্বার্থে ওই নির্দিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজের উপর ভরসা করতে হয়। মূলত জেলা পুলিশের তত্ত্বাবধানেই তা করা হয়ে থাকে। কিন্তু নবান্ন থেকে যদি সরাসরি নজরদারি রাখার ব্যবস্থা করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ফল মিলবে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হয়ে গিয়েছে ‘মনিটরিং সেল’ তৈরির কাজ। জানা যাচ্ছে, ওয়েবেল-সহ তিনটি সরকারি এবং বেসরকারি সংস্থা এই বিশেষ কক্ষ গড়ার কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ জোর করে পোশাক খুলিয়ে নগ্ন ফটোশুটের চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধর নাবালিকাকে!

জানা গিয়েছে, সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে আরও শক্তিশালী করা হচ্ছে পুরো ব্যবস্থাকে। আইনশৃঙ্খলার দিকে নজর রেখে এটি একটি বড় উদ্যোগ হতে চলেছে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এর বেশ কিছু বাধাও রয়েছে। যেমন, এখনও বহু গ্রামীণ এলাকায় সিসি ক্যামেরার বন্দোবস্ত করা যায়নি। আবার অনেক রাস্তায় বসানো সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে রয়েছে। তাই এই কর্মসূচিতে নামার আগে রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো কিংবা সারানোর কাজও চটপট সেরে ফেলতে হবে বলে জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ কর্তা। ফলে সাধারণ মানুষকে আগামীদিনে এক সুরক্ষিত সমাজব্যবস্থা উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে মা-মাটি-মানুষের সরকার, একথা বলাই বাহুল্য।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস