অতীত থেকে শিক্ষা নিয়ে মাল নদীতে বিশেষ নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বছর দশমীর বিষাদ আরও বাড়িয়ে তুলেছিল মাল নদীর ঘটনা। প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃত্যু হয় ৮ জনের। এবার অতীত থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হল নিরাপত্তা। পূর্বের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাঁর জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে নদীঘাটে। স্পিডবোট, নৌকা, ডুবুরি, লাইফ-জ্যাকেট, সিসিটিভি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।    

নিরাপত্তার স্বার্থে বিডিও-এর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে নদীর জলস্তর, বৃষ্টির পরিমাণ, হড়পা বানের আশঙ্কা রয়েছে কিনা সবটাই জানিয়ে দেওয়া হবে।  আগে থেকে জলপাইগুড়ি শহরের প্রতিটি নদীঘাট বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতর থেকেই বিসর্জনের সময় অল্প সংখ্যক মানুষ যাতে জলে নামে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোন মুহূর্তেই তৎপরতার সঙ্গে যাতে কাজ করা যায়, সেদিকে নজর রাখা হয়েছে।

উল্লেখ্য,২০২২ সালের দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনের সময় বিপর্যয় ঘটে। হঠাৎ জলস্তর বেড়ে মালনদীতে হড়পা বান। তাতেই মৃত্যু হয় ৮ জনের। প্রাপ্তবয়স্ক ও অল্পবয়সীরা রয়েছে সেই তালিকায়। জলের তোড়ে ভেসে যান অনেকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারে নামে প্রশাসন।  

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের