বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরু হতেই হট্টগোল বিজেপি বিধায়কদের, ওয়াক আউট

বিজেপি বিধায়কদের হট্টগোল উপেক্ষা করে ভাষণ চালিয়ে যান রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ভাষণ শুরু করতে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা শুরু করলেন বিজেপি বিধায়করা (BJP MLA)। রাজ্যপালের (Governor) ভাষণের কপি ছিঁড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া শিবিরের বিধায়করা। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ভাষণ শুরু করতে ৫ মিনিটের মাথায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)-সহ বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন বিজেপি বিধায়করা (BJP MLA)।

বুধবার দুপুর ২টো থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু এদিন নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে থেকেই ভাষণ পড়া শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান ভাষণ পড়া শুরু করতেই ৫ মিনিটের মাথায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। ভাষণের অংশ ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছরটি শান্তিপূর্নভাবে অতিবাহিত হয়েছে’ – এই বাক্য পড়ার পরেই স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি বিধায়করা। ‘তৃণমূলের সরকার আর নেই দরকার’ বলে স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি বিধায়করা। স্লোগান দিতে দিতে এবং চিৎকার করতে করতে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের উপর তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা। বিজেপি বিধায়কদের হট্টগোল উপেক্ষা করে ভাষণ চালিয়ে যান রাজ্যপাল।

এদিন সরকার বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান দেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল হায় হায় স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াক আউট করা প্রসঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘রাজ্যপাল অসত্য ভাষণ দিয়েছেন, আমরা অসত্য ভাষণ শুনতে রাজি নই। তাই ওয়াক আউট করেছি আমরা।’

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল