গ্রুপ সি এবং ডি পরীক্ষার আগে বীরভূমের একাধিক স্কুল ঘুরে দেখলেন SSC-র চেয়ারম্যান

সেইমতো শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বীরভূমের সিউড়ির বেশকিছু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন SSC চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের পর আবারও রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেখানে লক্ষ লক্ষ চাকরির জন্যে ক্ষুধার্ত প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার তালিকাও বেরিয়ে গিয়েছে, এবং চাকরির সুপারিশপত্র পাঠানো হয়েছে যোগ্যদের কাছে। এরপর কাউন্সিলিং হবে, তারপর নিয়োগ হবে। সুতরাং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে। এবার শিক্ষা দফতরের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হবে। আগামী ৩ মার্চ এবং ৮ মার্চ রাজ্যের শিক্ষা দফতরের শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা রয়েছে।

দুটি পরীক্ষা মিলিয়ে প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সংখ্যায় পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা। সেই কারণে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের বিশেষ নিয়ম মেনে পরীক্ষা দিতে যেতে হবে। রাজ্যের বিভিন্ন স্কুলে পরীক্ষাগুলির সিট ফেলা হয়েছে। যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্যে শুন্য আসন রয়েছে ৬ হাজারের কাছাকাছি, কিন্তু পরীক্ষা দেবেন প্রায় ২৪ লাখের কাছাকাছি পরীক্ষার্থী। পরীক্ষা  যাতে নির্বিঘ্নে হয় তাই রাজ্য সরকারের তরফে অনেক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেইমতো শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বীরভূমের সিউড়ির বেশকিছু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন SSC-এর চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায়। এদিন পরিদর্শনের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো, অন্যান্য দফতরের সঙ্গে সমন্বয়ে বজায় রাখা-সহ বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা চলেছে। ইস্টার্ন জোনে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

জেলায় প্রায় ৮৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এছাড়াও পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে যেতে কোনও অসুবিধা না হয়, অর্থাৎ যানবাহনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ৩ এবং ৮ মার্চ পরীক্ষার জন্যে যাতে বাস ও ট্রেনে কোনও সমস্যা না হয় তাই রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিন সিউরি স্কুল পরিদর্শনে গিয়ে এসএসসি চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায় বললেন, ‘বিশেষ কোনও কারণ নয়, এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্কুলগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের জন্যই এখানে এসেছি। পরীক্ষা ঠিকঠাক হওয়ার জন্যে যাতে সকলের অংশগ্রহণ থাকে সেটাই আমাদের লক্ষ্য।’

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের