‘খুবই সামান্য, কিন্তু খেলা হবে’, সেন্ট অগাস্টিনস স্কুলকে বার্তা মুখ্যমন্ত্রীর

সেন্ট অগাস্টিন্স স্কুলের পড়ুয়ারা এদিন মুখ্যমন্ত্রীর হাতে ৬ লক্ষাধিক টাকা তুলে দেয়। এই টাকা তারা প্রদান করেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক দিবসের(Teachers Day) দিনে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই ‘খেলা হবে’(Khela Hobe) শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ মঙ্গলবার শিক্ষক দিবসের দিনে রাজ্যের শিক্ষকদের ‘শিক্ষকরত্ন’ সম্মানে সম্মানিত করার জন্য কলকাতার আলিপুরে ধনধান্য অডিটেরিয়ামে মূল অনুষ্ঠানটি আয়োজিত করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই অনুষ্ঠানেই পুরষ্কৃত করা হয় রাজ্যের সেরা স্কুলগুলিকে। সেই সঙ্গে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার জন্য রাজ্যের সরকারি স্কুল ও মাদ্রাসার দ্বাদশ শ্রেনীর ৯.৭৭ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী Student Credit Card প্রকল্পে উচ্চ শিক্ষার্থীদের ররুণ প্রদানের কাজও সূচনা করেন। আর সেই মঞ্চেই হাজির হয় সেন্ট অগাস্টিনস স্কুলের পড়ুয়ারা।

কলকাতা, ব্যারাকপুর ও শ্যামনগরে থাকা সেন্ট অগাস্টিন্স স্কুলের(St. Augustine’s School) পড়ুয়ারা এদিন শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে ৬ লক্ষাধিক টাকার চেক তুলে দেয়। এই টাকা তারা প্রদান করেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে(Chief Minister’s Relief Fund)। জানা গিয়েছে, তারা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকা তুলে দেয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেই সূত্রে মুখ্যমন্ত্রীও তাদের হাতে উপহার তুলে দেন। উপহার হিসাবে তিনি ক্রিকেট কিট ও চকলেট তুলে দেন ওই স্কুলের পড়ুয়াদের হাতে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী এই স্কুলের প্রধান শিক্ষিকার হাতে একটি ২ লক্ষ টাকা তুলে দেন। ওই টাকা দেওয়া হয় আরও ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য এবং ই স্কুলে একটি ক্রিকেট ইউনিট খোলার জন্য। সেই সময়েই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, ‘খুবই সামান্য। কিন্তু খেলা হবে।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান