শিলাবতী নদীর পাড় থেকে শুরু ঘাটাল মাস্টার প্ল‌্যানে কাজ , বরাদ্দ ৬৫ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা এলেই সংবাদ শিরনামে থাকে ‘ ঘাটাল মাস্টার প্ল্যান’। এবার এই প্ল্যানের কাজই এগোল আরও এক ধাপ । শুরু হল ঘাটাল শহরে গার্ডওয়াল এবং স্লুইস গেট  তৈরির কাজ।  বলা বাহুল্য, আগামী ১৩ ফেব্রুয়ারি ঘাটাল পুরসভার টাউন হলে মাস্টার প্ল‌্যানের কাজ নিয়ে বসবে  মনিটারিং কমিটির বৈঠক । আর তারআগেই শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যান’ কাজ । 

এই প্রসঙ্গে জেলা কৃষি ও সেচ কর্মাধ‌্যক্ষ আশিস হুতাইত  জানিয়েছেন, ‘ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল‌্যানের জন‌্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। বরাত পেয়েই গার্ডওয়াল তৈরির জন‌্য মাটি পরীক্ষা শুরু করে দিয়েছে একটি বেসরকারি সংস্থা।  ইতিমধ্যেই ঘাটাল শহরে শিলাবতী নদীর বাম তীরে গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । সেইসঙ্গে চলতি বছরের মধ্যেই শেষ হবে স্লুইস গেট তৈরির কাজ।’ 

অন্যদিকে গার্ডওয়াল তৈরি করার জন্য চলছে মাটি পরীক্ষা করার কাজ । এই প্রসঙ্গে বেসরকারি সংস্থার সুপারভাইজার জানিয়েছেন, ‘ মাটি পরীক্ষার জন‌্য ১৩টি জায়গায় বোরিং করা হচ্ছে। প্রায় ১০০ ফুট নিচ  থেকে  পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে মাটি ।’  মাটি পরীক্ষা শেষ হলেই শুরু হবে গার্ডওয়াল তৈরির কাজ । একথায় বলা যায়, চলতি বছর বর্ষার আগেই  ঘাটাল মাস্টার প্ল‌্যানের প্রাথমিক কাজ শেষ করা হবে। 

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি