মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোকে বেসামাল পদ্ম দিঘি, বৈঠকে বিজেপির নির্বাচনী ‘কোর টিম’

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সুতরাং হাতে আর বেশি সময় নেই। কিন্তু মানুষের কাছে কোন ইস্যু নিয়ে প্রচার করতে যাওয়া হবে?‌ এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না বিজেপি নেতারা। যে ইস্যুগুলি নিয়ে বিজেপি প্রচার করবে ভেবেছিল সেগুলি আর এখন ধোপে টিকছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মাস্টারস্ট্রোক দেওয়ায় এখন পদ্ম দিঘি বেসামাল হয়ে পড়েছে। আর তাই রবিবার বিকেল পৌনে ৪টে নাগাদ নিউটাউনের একটি হোটেলে বিজেপির তিন শীর্ষনেতার সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষকের বৈঠক হয়।

এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ বাড়ানো, নয়া প্রকল্প যুবসাথী নিয়ে আসা, খাবার ডেলিভারির সঙ্গে যুক্তদের ও টলিউডের টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসায় আগে থেকেই চাপে ছিল বঙ্গ–বিজেপি। এবার ডিএ বা মহার্ঘভাতা ঘোষণা করে দেওয়ায় জোর ধাক্কা খেয়েছে বিজেপির পরিকল্পনা। কারণ এটা নিয়ে তাঁরা প্রচার করবে ভেবেছিলেন। সেটা আর করতে পারবে না। পুরোহিত–মোয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বৈঠকে বসতে হয়েছিল বিজেপি নেতাদের। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য এবং বিপ্লব দেব।

অন্যদিকে এসআইআর ইস্যু ব্যুমেরাং হয়েছে বিজেপির। রান্নার গ্যাসের দাম বাড়ানো এবং আকাল তৈরি হওয়ায় মানুষের ক্ষোভ পড়েছে বিজেপির উপর। এমনকী কেন্দ্রীয় বাজেটে বাংলার কপালে জোটেনি তেমন কিছু। সব দিক থেকেই এখন পরিস্থিতি প্রতিকূল। তাই অন্তত চার ঘণ্টা বৈঠক হয় বলে সূত্রের খবর। যদিও সেখান থেকে তেমন কোনও রফাসূত্র বের হযে আসেনি। আর বিজেপি নেতারা এই নিয়ে মুখ কুলুপ এঁটেছেন। তাঁরা উপলব্ধি করেছেন কোনও ইস্যুই তাঁরা কাজে লাগাতে পারবেন না। সুতরাং রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস নেতাদের সমালোচনা হবে প্রচারের ইস্যু।

এছাড়া ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিও তেমনভাবে সফল হয়নি। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকাও চূড়ান্ত করা যায়নি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড সমাবেশ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কোনও কথা বলেননি। সুতরাং নীচুতলার বিজেপি নেতারা ভোকাল টনিক পায়নি। আর প্রার্থী তালিকায় যদি তেমন চমক না থাকে তাহলে প্রচারেও ঝাঁঝ থাকবে না। এই আবহে রবিবারের বৈঠক সেরে রাতেই সুকান্ত নয়াদিল্লি চলে গিয়েছেন। আজ, সোমবার সকালে নয়াদিল্লি যাচ্ছেন শমীক ভট্টাচার্যও। এখন দেখার সেখান থেকে কী নিয়ে আসেন পদ্মনেতারা।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স