‘উন্নয়নের পথে ১১ বছর’, বর্ষপূর্তির সূচনা জেলায় জেলায়

এদিন থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হচ্ছে মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর পূর্ণ করার বর্ষপূর্তির অনুষ্ঠান। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে পার হয়ে যাওয়া ১১টা বছর। ২০১১ সালের মে মাসে রাজ্যের মানুষের আশির্বাদে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার(Ma-Mati-Manush)। বৃহস্পতিবার সেই সরকারের শপথ নেওয়ার ১১ বছর পূর্ণ হচ্ছে। আর এদিন থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হচ্ছে সেই বর্ষপূর্তির অনুষ্ঠান যার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘উন্নয়নের পথে ১১ বছর’ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তিনি। এই ১১ বছরে রাজ্য সরকার রাজ্যবাসীর উন্নয়নে অজস্র আর্থসামাজিক প্রকল্পের সূচনা করেছে। সেই সব প্রকল্পের কথা এবার জেলায় জেলায় তুলে ধরা হবে।

জানা গিয়েছে, ‘উন্নয়নের পথে ১১ বছর’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক স্তরে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা। ট্যাবলো, ব্যানার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে কৃষকবন্ধু, বাংলা শস্যবিমা, লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar), স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলা সহায়তা কেন্দ্র-সহ বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা। এক-একটি প্রকল্পের কথা তুলে ধরতে প্রতিটি জেলায় একই ডিজাইনের ব্যানার লাগানো হবে। কেন্দ্রীয়ভাবে সেই ডিজাইন ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। ১১ বছরের পরিষেবা প্রদানের সাফল্যের অনুষ্ঠান চলবে ২০ মে পর্যন্ত। ঘটনাচক্রে এদিন থেকেই শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’(Paray Samadhan) কর্মসূচী যা চলবে ২০ মে পর্যন্ত। তারপরের দিন অর্থাৎ ২১ মে থেকে শুরু হ্যে যাবে রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’(Duyare Sarkar) কর্মসূচী যা চলবে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত চলবে দুয়ারে সরকারের সুবিধা প্রদান ও পাড়ায় সমাধানের কাজ।

মনে করা হচ্ছে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে নতুন কিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের সব মহিলাকেই প্রতি মাসে ১০০০টাকা করে দেওয়ার কথা এদিন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি  ‘উন্নয়নের পথে ১১ বছর’ অনুষ্ঠান নিয়েও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর স্বীকৃতিকে সামনে রেখে দুর্গাপুজো উদযাপন নিয়েও এদিন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, অন্তত এমনটাই জানা গিয়েছে নবান্ন ও তৃণমূল সূত্রে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মাঝে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, রাজ্যের মন্ত্রীদের ব্রাত্য রেখে, কলকাতা শহরের পুজো কমিটিগুলিকে ব্রাত্য রেখে, থিম শিল্পীদের ব্রাত্য রেখে যে আয়োজন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে আয়োজন করা হয়েছে আগামিকাল তার যোগ্য জবাব মুখ্যমন্ত্রী এদিনই জানিয়ে দেবেন।    

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন