পুজোয় ঠাকুর দেখার জন্য নাইট কার্ফুতে ছাড় দিল রাজ্য সরকার

সুখবর, এবার অন্তত দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ পাবে দর্শনার্থীরা। বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল অক্টোবরের ১০ তারিখ থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর, এবার অন্তত দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ পাবে দর্শনার্থীরা। বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল অক্টোবরের ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পুজো দেখার জন্য নাইট কার্ফুতে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ সারা রাত ঠাকুর দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা। চলতি মাসের প্রথম দিকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে পুজোয় কী কী ছাড় দেওয়া হবে সেটা ঘোষণা করা হবে। ৩০ সেপ্টেম্বরই শেষ হচ্ছিল করোনা বিধিনিষেধের মেয়াদ। ফলে এদিনই নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যা যা বিধিনিষেধ জারি ছিল তাই থাকবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। ফলে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। তবে দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হল।

অনেকে আশা করেছিলেন অক্টোবর থেকে লোকাল ট্রেন চলাচলে অনুমতি দিতে পারে রাজ্য সরকার। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে নবান্ন জানিয়ে দিল আগামী একমাস লোকাল ট্রেন চালানোর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। ফলে ৩০ অক্টোবর পর্যন্ত যেমন স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলছে সেরকমই চলবে। একই সঙ্গে মেট্রোরেলের নিয়ন্ত্রন একই থাকবে। যদিও পুজোয় ঠাকুর দেখা নিয়ে বড় স্বস্তি দিল নবান্ন। দর্শনার্থীদের সুবিধা করে দিতে ১০ থেকে ২০ অক্টোবর রাত্রিকালীন কার্ফু থাকবে না। ফলে আশায় বুক বাঁধছেন পুজো উদ্য়োক্তারা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য