সদ্যোজাতর দেহ নিয়ে টানাটানি করছে পথকুকুর, চাঞ্চল্য ইংরেজবাজারে

রেল লাইনের ধার থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ নিয়ে টানাটানি করছে পথের কুকুর। এমন দৃশ্যের সাক্ষী থাকল ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকার মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনের ধার থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ নিয়ে টানাটানি করছে পথের কুকুর। এমন দৃশ্যের সাক্ষী থাকল মালদহ জেলার ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকার মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কে বা কারা সদ্যোজাত শিশুকে ফেলে রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ইংরেজ বাজারের কৃষ্ণপল্লি সাবওয়ে গেট সংলগ্ন রেললাইনের ধার থেকে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এদিন সকালে ওই এলাকায় বেশকিছু পথচলতি মানুষ একটি ব্যাগ মোড়ানো অবস্থায় রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দেখেন কয়েকটি পথ-কুকুর ওই ব্যাগটি নিয়ে টানাহেঁচড়া করছে। তখনই কৌতুহলী হয়ে তাঁরা পড়ে থাকা ওই ব্যাগের কাছে যান। গিয়ে দেখেন ওই ব্যাগের ভিতরে রয়েছে এক সদ্যোজাত শিশুর দেহ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে ওই চত্বরের মানুষজনের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। এর পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে। তবে কে বা কারা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই এলাকায় সদ্যোজাত শিশুর দেহ ফেলে রেখে গিয়েছে তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। যেখানে ব্যাগের মধ্যে থাকা শিশুর দেহ নিয়ে টানা হেঁচড়া করছিল পথকুকুরগুলি, সেই  কৃষ্ণপল্লির অদূরেই রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের আশেপাশে গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিংহোম এবং প্যাথলজিক্যাল সেন্টার। তাই কীভাবে এমন ঘটনা ঘটল, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?