চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পড়াশোনার সঙ্গে চলত বিড়ি বাঁধা, কঠিন লড়াই করে উচ্চমাধ্যমিকে পঞ্চম সোমনাথ

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রাজ্যে পঞ্চম স্থান দখল করেছে বাঁকুড়া জেলার সোমনাথ পাল (Somnath Pal)। শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায় ৫০০’র মধ্যে ৪৯৪ নম্বর পেয়েছে সে। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের এই পড়ুয়া মেধা তালিকায় পঞ্চমতম স্থানে জায়গা করে নেওয়ায় স্বাভাবিকভাবে খুশির আবহ পরিবারে। কিন্তু সোমনাথের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন লড়াইয়ের গল্প। নিষ্ঠার সঙ্গে পড়াশোনার পাশাপাশি পরিবারে বিড়ি বাঁধার কাজেও সাহায্য করত সে। কঠিন পরিশ্রমের পর ছেলের এমন সাফল্যে খুশি তার বাবা মাও।

বাঁকুড়া জেলার শানবান্ধা তমালতলা এলাকার বাসিন্দা সোমনাথ পাল(Somenath Pal) বাবা মায়ের সঙ্গে থাকত। ভাঙা পা নিয়ে তার বাবা বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসে রয়েছেন। কাজকর্ম করতে না পারায় রোজগারও করতে পারতেন না। মা বিড়ি বেঁধে সংসারের খরচ যোগাতেন। আর মায়ের সঙ্গে সেই কাজে সাহায্য করত সোমনাথ। তার পাশাপাশি চালিয়ে যেত পড়াশোনা। আর সেই লরাইয়ের ফল মিলল এদিন। সোমনাথের পঞ্চম হওয়ার খবর ছড়িয়ে পড়তে তার বাড়িতে ভিড় করেন আত্মীয় পরিজনরা। ওই লড়াকু মেধাবী পড়ুয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিবেশীরা। সোমনাথ জানায়, মেধা তালিকায় পঞ্চম অবস্থানে চলে আসব তা ভাবতে পারিনি।

অন্যদিকে ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় সোমনাথের সঙ্গে জায়গা করে নিয়েছে আরও ১০ জন,  অর্থাৎ প্রত্যেকে ৪৯৪ পেয়েছে ৫০০’র মধ্যে। বাকি ১০ জনের নাম যথাক্রমে, চন্দ্র মণ্ডল (হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন), দেবাঙ্ক সাহা ( উত্তর ২৪ পরগনার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন), সায়ন্তিকা ভুঁইয়া ( দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির), সানা দাস (দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির), কোয়েল চক্রবর্তী (বাঁকুড়ার ওন্দা হাইস্কুল), দিতসা সুত্রধর (কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল), প্রভাত দত্ত (বাঁকুড়ার সোনামুখী বি জে হাইস্কুল), মুসাইব নওয়াজ (হুগলির দক্ষিণ দিঘী হাইস্কুল), অদিতি সাহানা (কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল) এবং মিষ্টু পাত্র (বাঁকুড়ার পাথরমোড়া হাইস্কুল)।

Published by:

Share Link:

More Releted News:

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

ভোটের আগেই মমতা-অভিষেককে ‘নজরবন্দি’ করছে নির্বাচন কমিশন!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ