এই মুহূর্তে




১ লক্ষের মাইলফলক ছুঁয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খুশি মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : বহু পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় আর্থিক সঙ্গতি। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প পড়ুয়াদের সেই সমস্যার সমাধান করেছে। সেই প্রকল্পটিতে ১ লক্ষের অনুমোদনের মাইলফলক স্পর্শ করেছে। খুব কম সময়ে এত সাফল্য পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই খুশি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আজ ১লক্ষের মাইলফলক অতিক্রম করেছে। বাংলার সরকারের এই প্রকল্পে পড়ুয়ারা খুব কম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। সুদের ভর্তুকি বহন করে রাজ্য সরকার। পড়ুয়াদের পড়াশোনা করে নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী।

 

দশম শ্রেণি পাশ করার পরেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারে পড়ুয়ারা। তবে পড়ুয়াকে অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার উপযুক্ত নথি জমা দিলেই আবেদন করতে পারবেন পড়ুয়া। টাকার অভাবে যাতে কারও পড়াশোনা বন্ধ হয়ে না যায়, তারজন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। ২০২১ সালের ৩০ জুন সারা রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রোগ্রাম চালু হয়।

আবেদনকারী পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। মাত্র ৪ শতাংশ হারেই মিলবে এই ঋণ। দেশের পাশাপাশি বিদেশেও বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লেখাপড়া করা যাবে। ঋণ চোকানোর জন্য পড়ুয়ারা ১৫ বছর পর্যন্ত সময় পাবেন৷

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ