জলপাইগুড়ির স্কুলে মাতৃদিবসে মাতল শিশুরা, মনের ভাব প্রকাশে মাতৃবন্দনা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : মাতৃদিবসে সামিল জলপাইগুড়ির খুদে পড়ুয়ারা। রবিবার ছুটির দিন। মাতৃদিবস পড়েছে সেই ছুটির দিনেই। কিন্তু তাতে কি। মায়ের জন্য স্কুলে গিয়ে মাতৃদিবস পালন করল ছোটোরা। রবিবারের সকালে জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পালন হয়েছে বিশ্ব মাতৃ দিবস।

রবিবার বিশ্ব মাতৃদিবস। এদিনে মাকে নিয়ে প্রবন্ধ লেখার আয়োজন করেছিল স্কুল। সেখানেই মাকে নিয়ে লেখা লিখল তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। মা ও সন্তানের মধ্যে সম্পর্ক জন্মের আগে থেকেই। গর্ভে থাকার সময় থেকে প্রতিনিয়ত গড়ে ওঠে দুজনের মধ্যে সম্পর্ক। ভূমিষ্ট হওয়ার পর সেই সম্পর্ক আরও গভীর আকার ধারন করে। তাই দুজনের সম্পর্ককে আরও গভীর করতে স্কুলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার মাকে ঘিরে নিজেদের অনুভূতি প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করে সন্তানরা। বিষয়টি দেখে অত্যন্ত খুশি মায়েরা। তাঁরা জানিয়েছেন, মায়ের জীবনে সন্তান সব সময় আলাদা জায়গা অর্জন করে। নিজের জীবনের থেকে সন্তানের ভালে থাকা, নিরাপত্তাই সবার আগে মায়ের কাছে গুরুত্ব পায়। কিন্তু একজন মা তার সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি সবসময় ছেলে-মেয়েরা মুখে বলে বোঝাতে পারে না। কিন্তু সন্তানের কাছেও মায়ের গুরুত্ব অনেকটাই বেশি।

এখনকারদিনে বৃদ্ধাশ্রমে মা-বাবার সংখ্যা বাড়লেও, বহু সন্তানের কাছে মা-বাবার প্রতি ভালবাসা অন্তরের-আত্মার। ছোটো থেকেই সেই ভালবাসার বীজ বপন হয়।  রবিবার খুদেরা মায়ের সম্পর্কে নিজেদের মনের ভাব প্রকাশ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মায়েদের হাতে গ্রিটিংস কার্ড তুলে দিয়ে মিষ্টিমুখ করিয়ে দিনটি উদযাপন করেছে শিশুরা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের