নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

কর্তব্যরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নফরচন্দ্রপুর ক্যাম্পে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্তব্যরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়া জেলার নফরচন্দ্রপুর ক্যাম্পে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ ক্যাম্পে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জাজনা গিয়েছে, মৃত জওয়ানের নাম সঞ্জয়কুমার প্যাটেল। তিনি গুজরাটের বাসিন্দা। বাংলার নদিয়াতে কর্তব্যরত ছিলেন তিনি। গত বছর নদিয়ার নফরচন্দ্রপুর ক্যাম্পে তাঁর ডিউটি পড়ে। মঙ্গলবার সকালে নফরচন্দ্রপুর ক্যাম্পে আচমকা গুলির শব্দ শুনতে পান অন্যান্য বিএসএফ জওয়ানরা। তড়িঘড়ি তাঁরা বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয়কুমার। তাঁর চারপাশ ভেসে যাচ্ছে রক্তে। গুলিবিদ্ধ ওই জওয়ানকে উদ্ধার করে তাঁর সহকর্মীরা দ্রুত তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার জন্য সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সীমান্তরক্ষী বাহিনীর ওই জওয়ান, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে সঞ্জয়কুমার প্যাটেলের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সঞ্জয়ের মধ্যে কোনও অস্বাভাবিকত্ব দেখেননি বলে জানান তাঁর সহকর্মীরা। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগে রাজযে একাধিক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। মূলত দীর্ঘদিন ধরে ছুটি না পাওয়ায় মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা