সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি, খুলবে ১৫ জুন

উল্লেখ্য গত ২ মে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়াল রাজ্য সরকার। আগামী জুন মাসের প্রথমদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর সেই কারণে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গরমের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল।

উল্লেখ্য গত ২ মে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। এবার আগামী ৫ জুন স্কুলগুলি খোলার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। ৫ জুন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খোলার কথা বলা হয়েছিল। প্রাথমিক স্কুলগুলি খোলার কথা বলা হয়েছিল আগামী ৭ জুন থেকে। কিন্তু সেই নির্দেশিকা বাতিল করে বুধবার মুখ্যমন্ত্রী নতুন করে গরমের ছুটি বাড়ানোর কথা জানিয়ে দিলেন।

প্রসঙ্গত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগেই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে। তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে। ছুটি পড়ার সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ‘অতিরিক্ত দিন ছুটির কারণে যাতে পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে।’

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর