খুদে পড়ুয়াদের জন্য দুঃসংবাদ, গরমের ছুটি কমে মাত্র ৬ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর থেকে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে গরমে ছুটির সংখ্যা কমে গেল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী গরমের ছুটি মিলবে সাত দিনেরও কম। আগামী বছরের যে ছুটির তালিকা শিক্ষা দফতর থেকে জারি করা হয়েছে, তাতে দেখা গিয়েছে গরমের ছুটি (Summer Vacation)দেওয়া হয়েছে ১১ থেকে ১৬ মে। এর আগে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে মাত্র ছয় দিন গরমের ছুটি থাকবে। যদিও গত কয়েক বছর ধরে অস্বাভাবিক গরম এবং তাপপ্রবাহ জনিত আবহাওয়ার দরুন গ্রীষ্মকালের অনেক আগেই ছুটি দিয়ে দিতে হয়েছিল স্কুলগুলিতে। সেই ছুটি চলে টানা দেড় মাস।

সেই অতিরিক্ত ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গরমের ছুটি কমলেও শিক্ষা দপ্তরের ক্যালেন্ডারে পুজোর ছুটি টানা ২৫ দিন থাকছে। আগে সারা বছর স্কুলগুলিতে আসি দিন ছুটি থাকতো। কিন্তু আগামী বছর থেকে স্কুলে ছুটির সংখ্যা অনেকটাই কমল। মাধ্যমিকের পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতেও খুদেদের গরমের ছুটি অনেক কমল। তবে কেন এই গরমের ছুটি প্রাথমিক স্কুলগুলিতে রাজ্যে কমিয়ে দেওয়া হল সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। গত কয়েক বছর ধরে অস্বাভাবিক গরম বৃদ্ধি পাওয়ায় গ্রীষ্মের নির্দিষ্ট ছুটির আগেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হচ্ছিল। বেলা বাড়তেই তাপপ্রবাহ আর অস্বাভাবিক আবহাওয়া অতিষ্ঠ করে তুলেছিল পড়ুয়াদের।

তাই মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে পড়ুয়াদের যাতে অতিরিক্ত গরমে কষ্ট না হয় এবং শরীর খারাপ না হয় তার জন্য তিনি আগাম গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছিলেন। প্রাকৃতিক ভারসাম্য সঠিকভাবে না থাকায় গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালে অস্বাভাবিক তাপপ্রবাহ শুরু হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। সান স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে। পড়ুয়াদের যাতে কোন অঘটন না ঘটে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সতর্ক। তাই তিনি অতিরিক্ত গরম পড়লে যাতে স্কুলে ক্লাস করতে এসে পড়ুয়ারা অসুস্থ না হয়ে পড়ে তার জন্য আগাম ছুটি ঘোষণা করে দেন। গত বছর সেই ছুটি দেড় মাসের কাছে গিয়েছিল। পরে অবশ্য প্রায় সব স্কুলই অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের সিলেবাস যাতে নির্দিষ্ট সময় শেষ হয় সেই উদ্যোগ নিয়েছিল। এ বছর বর্ষ শেষ হওয়ার আগেই শিক্ষা দফতরের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের গ্রীষ্মের ছুটির সংখ্যা কমিয়ে দেওয়া হল ৭ দিনের নিচে।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড