কপিলমুনির আশ্রমে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, দিলেন সম্প্রীতির বার্তা

বলেন, ‘সাগরদ্বীপ মানে সম্প্রীতি স্থল। ভারত মানেই সর্বধর্মের পীঠস্থান। সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।‘ তারপরেই তাঁর বার্তা, বিভাজন কাম্য নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়া’র দিনে সমুদ্রস্নান করে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন মন্দির পরিদর্শনও করলেন মন্ত্রী (MINISTER)। দিলেন সম্প্রীতির বার্তা।  

রবিবার সকালে গঙ্গাসাগরে উপস্থিত হয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তারপরে ‘শারদপ্রাতে’ সমুদ্রস্নান করেন তিনি। বলেন, ‘সাগরদ্বীপ মানে সম্প্রীতি স্থল। ভারত মানেই সর্বধর্মের পীঠস্থান। সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।‘ তারপরেই তাঁর বার্তা, বিভাজন কাম্য নয়।

তিনি বলেন, মহালয়ার দিনে দেশ-বিদেশ থেকে মানুষ মিলিত হন গঙ্গাসাগরে। তাঁদের কথা মাথায় রেখে থাকা, খাওয়া, পানীয় জল এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। এদিন সমস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। সমুদ্রস্নান করে গঙ্গা পুজো করার পরে কপিলমুনির আশ্রমেও পুজো দেন তিনি। বলেন, ‘আদর্শ বজায় রেখে যাতে সারাজীবন চলতে পারি সেই প্রার্থনা জানিয়েছি। ভারতে সম্প্রীতি বজায় থাক, এটাই কাম্য’। সেই সঙ্গে তিনি বলেন, দুর্গাপুজো ইউনেস্কোর মর্যাদা পেয়েছে। তা গর্বের। বাংলার কৃষ্টি অখণ্ড থাক। বিভাজন কাম্য নয়। তিনি আরও বলেন, ভারত মানেই মিলনক্ষেত্র। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই ঐতিহ্য বজায় থাক। 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের