আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকলেও দিতে পারবেন ভোট, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি: সোমবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, প্রায় ২৯ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন কেসের নিষ্পত্তি করা হয়েছে। তবে ঠিক কতজনের নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে বা কতজন নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন, সে বিষয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য দেয়নি নির্বাচন কমিশন। ফলে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কমিশন বিস্তারিত তথ্য জানাতে পারে।

এই সাপ্লিমেন্টারি তালিকাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটিতে রাখা হয়েছে যাঁরা যোগ্য হিসেবে বিবেচিত, আর অন্য তালিকায় রয়েছে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্য রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত নাম বাদ পড়ল?

‘বিবেচনাধীন’ ট্যাগ উঠে গেলে কী করবেন?
যাঁদের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে সরাসরি মূল ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাঁদের জন্য চিন্তার কোনও কারণ নেই। তাঁদের নামের পাশ থেকে ‘বিবেচনাধীন’ ট্যাগ মুছে যাবে। এই পরিস্থিতিতে ভোটাররা ইসিআই-এর ECI.Net অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের EPIC নম্বর দিয়ে নাম যাচাই করতে পারবেন। যদি ওই ট্যাগ আর না থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নাম বাদ পড়লে কী করবেন?
যদি কারও নাম ‘ডিলিটেড’ তালিকায় থাকে এবং তিনি নিজেকে যোগ্য ভোটার বলে মনে করেন, তাহলে তাঁর জন্য রয়েছে আপিল করার সুযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে আবেদন জানানো যাবে। তবে এই আবেদন করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ ১৫ দিনের মধ্যেই।

অনলাইনে আবেদন পদ্ধতি
১. ECI.Net অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন
২. “Apply/Appeal” অপশন নির্বাচন করুন
৩. প্রয়োজনীয় তথ্য পূরণ করুন
৪. প্রয়োজনীয় নথি আপলোড করুন

অফলাইনে আবেদন পদ্ধতি
এছাড়াও জেলা শাসক (P/M), অতিরিক্ত জেলা শাসক (ADM) বা মহকুমা শাসকের (SDO) দফতরে গিয়েও আবেদন জমা দেওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ