Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত, মিলছে না জেল মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জামিন পেলেন অনুব্রত মণ্ডল ।  সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার তিনি  সিবিআইয়ের মামলায় জামিন পান। এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ তাঁকে জামিন দেয় ।   তবে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। তাই এখনই তিনি জেল থেকে মুক্তি পাবেন কিনা সেটাই এখন মূল প্রশ্ন। 

এদিন সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি শর্তে ‘কেষ্ট’র জামিন মঞ্জুর করে। সেইসকল শর্তগুলি হল- অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। ২০২২ সালে অগস্ট মাসে বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। এরপর ২০২২ সালে নভেম্বর মাসে তাঁকে গ্রেফতার করে ইডি। তাই সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় যত দিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই   অনুব্রতকে থাকতে হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সিবিআই র মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। সেসময় তাঁর আইনজীবী আদালতে  দাবি করেছিলেন,   গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তেরা ছাড়া পাচ্ছেন। কিন্তু অনুব্রতকে  আটকে রাখা হচ্ছে।  তবে সেই সময় সিবিআই কেষ্ট জামিনের বিরোধিতা করেছিল। অবশেষে মঙ্গলবার  বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের নির্দেশে জামিন পেলেন অনুব্রত মণ্ডল।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা