সুপ্রিমদ্বারে মহাধাক্কা শুভেন্দুর, খারিজ পঞ্চায়েত মামলা

দেশের শীর্ষ আদালতেও গলা ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিল শুভেন্দুর মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ আদালতে কার্যত গলা ধাক্কা খেলেন বাংলার(Bengal) বিরোধী দলনেতা। সেটাও আবার দলেরই ৪৪তম প্রতিষ্ঠা দিবসে। বাংলার পঞ্চায়েত ভোট(Panchayat Election) ঠেকাতে বার বার আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কিন্তু কোথাও জয়ের মুখে দেখছেন না। কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) ধাক্কা খেয়ে তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে(Supreme Court)। কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর দায়ের করা সেই মামলাই খারিজ করে দিল। যার অর্থ একদিকে যেমন পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল তেমনি এই ভোটের দিনক্ষণ ঘোষণা করতেও আর কোনও অসুবিধা রইল না। তবে শুভেন্দুর এই ধাক্কায় বঙ্গ বিজেপির(Bengal BJP) অনেক নেতাই বেশ খুশি হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটে থাকবেন মোট ৪৩০জন পর্যবেক্ষক

শুভেন্দু অধিকারী মূল ক্ষোভ OBC-দের জন্য পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ঠিক করে দেওয়া সংরক্ষণ নিয়ে। তাঁর দাবি, রাজ্যে SC ও ST সম্প্রদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে আসন সংরক্ষণ করা হয়েছে। কিন্তু OBC-দের জন্য তা হয়নি। একতা গড় হিসাব ধরে সংরক্ষণের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। তাই এই তালিকা বৈধ ও সঠিক নয়। বৈধ তালিকা না করে যেন পঞ্চায়েত নির্বাচন না করা হয়। যদিও রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) জানিয়ে দিয়েছিল, বাড়ি বাড়ি সমীক্ষা করেই OBC-দের জন্য আসন সংরক্ষন করা হয়েছে। শুভেন্দু এই নিয়ে প্রথমে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলা দায়ের হয় গত বছর ডিসেম্বর মাসে। ২-৩ দফা শুনানির সময় হাইকোর্ট বার বার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ওপর নিষেধাজ্ঞাও চাপিয়েছিল। কিন্তু চূড়ান্ত শুনানির পরে তাঁরা জানিয়ে দেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। এই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে চায় না। এমনকি শুভেন্দু ওই মামলায় আর্জি জানিয়েছিলেন যে আদালত যেন কেন্দ্রীয় বাহিনী(Central Force) দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। সেই আর্জিও মেনে নেয়নি আদালত। জানিয়েছিল ওই বিষয়ে শুভেন্দুকে আলাদা করে মামলা করতে হবে।

আরও পড়ুন DA আন্দোলনে রাশ টানতে রাজ্যকে বিশেষ পরামর্শ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েই এই একই বিষয়ে শুভেন্দু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এদিন ছিল সেই মামলার শুনানি। তাঁর হয়ে সওয়াল করেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশরী স্বরাজ। কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল শুভেন্দুকে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই শুভেন্দুর মামলা খারিজ করে দিয়েছে। যার ফলে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর কোনও অসুবিধা থাকল না রাজ্য নির্বাচন কমিশনের। যার জেরে এখন অনুমান করা হচ্ছে হয়তো চলতি সপ্তাহেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ৩টি দিনের ওপর নজর থাকছে। ৭, ১৪ অথবা ২১ মে। ভোট ১ দফাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও পুলিশি(Police Force) নিরাপত্তায়।

আরও পড়ুন দলের ৪৪তম প্রতিষ্ঠা দিবস, এদিকে দেওয়াল লেখার কর্মী নেই

রাজ্য সরকার চাইছে ১ দিনের ভোট করাতে আর সেটা পুলিশের নিরাপত্তার মধ্যেই। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্যের আপত্তি রয়েছে। যদিও শুভেন্দু কলকাতা হাইকোর্টে আরও একবার মামলা ঠুকতে চলেছেন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে। যদিও সেই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের ইচ্ছা বড় ভূমিকা নেবে। কেননা আদালত বার বার জানিয়ে দিচ্ছে, তাঁরা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপ করতে চায় না। তাই রাজ্যের ইচ্ছা মেনে নিয়ে কমিশন যদি পুলিশের নিরাপত্তায় আস্থা রেখে ভোট করাতে চান সেক্ষেত্রে তাঁদের ইচ্ছাকেই মান্যতা দেবে আদালত। এদিন যেমন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনকে তাঁরা বারণ করতে পারেন না ভোট না করানোর জন্য।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান