বঙ্গে গণধর্ষণকাণ্ডে বিপাকে বিজয়বর্গীয়, ধাক্কা দিল সুপ্রিমকোর্ট

সুপ্রিম নির্দেশ আলিপুরের ম্যাজিস্ট্রেটই ঠিক করবেন ৩ নেতার বিরুদ্ধে FIR দায়ের হবে কিনা। নজরে কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ যোশী ও জিষ্ণু বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) দখলে আসা গেরুয়া ব্রিগেডের নেতারাই কিনা অভিযুক্ত বাংলার এক মহিলাকে গণধর্ষণ(Gangrape) করার। সেই মামলা প্রথমে দায়ের হয়েছিল কলকাতার আলিপুর আদালতে(Alipur District Court)। সেই মামলায় নির্যাতিতা ৩ বিজেপি(BJP) নেতার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ FIR হিসাবে দায়েরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। তখন নির্যাতিতা কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেন। সেই মামলায় হাইকোর্ট ৩জন বিজেপি নেতার বিরুদ্ধেই FIR দায়ের করার অনুমতি দেয়। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) যান ৩ বিজেপি নেতা। কিন্তু এদিন সেখানেই ধাক্কা খেয়েছেন তাঁরা। দেশের শীর্ষ আদালত মামলাটিকে আলিপুর আদালতে ফেরত পাঠিয়েছে। সঙ্গে নির্দেশ দিয়েছে, মামলাটির নতুন করে শুনানি করে বিচার-বিবেচনা করতে হবে। আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটই ঠিক করবেন ৩ বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের হবে কিনা। আর এই ৩ নেতা হলেন কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijaybargiya), প্রদীপ যোশী ও জিষ্ণু বসু।

আরও পড়ুন অমর্ত্যের জমির দখল নিতে পারবে না বিশ্বভারতী, নির্দেশ হাইকোর্টের

২০১৮ সালে দলেরই এক প্রভাবশালী নেত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির তৎকালীন পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। নাম জড়ায় প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুরও। এঁদের মধ্যে প্রদীপকে পরে বরখাস্ত করে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর জিষ্ণু বসু রাজ্যের শীর্ষ RSS নেতা। অভিযোগ, সেই ঘটনার পর থেকেই ওই মহিলা এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনায় ২০১৯-এ সরশুনা এবং ২০২০-এ বোলপুর- দুই থানায় দুটি অভিযোগ দায়ের হয়। ২০২০-তে আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এবার সেই মামলাই সুপ্রিম কোর্ট থেকে ফিরল নিম্ন আদালতে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম আর শাহের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কৈলাসকে বিন্দুমাত্র স্বস্তি না দিয়েই মামলা আলিপুর আদালতে ফেরত পাঠাল। আইনজীবী মহলের একাংশের ধারনা, যে যেহেতু কলকাতা হাইকোর্ট আগেই কৈলাস সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে গণধর্ষণের FIR করার অনুমতি দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশে কোনও স্থগতিদেশ দেয়নি তাই আলিপুর আদলতও সেই পথেই হাঁটা দেবে। অর্থাৎ গণধর্ষণের বিরুদ্ধে FIR দায়ের করার অনুমতি দেবে।

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল