Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে ঢাকা ওটা কী? সরাতেই বিস্মিত পুলিশ

বৃহস্পতিবার রাতে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তায়  খারাপ হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাদা কাপড়ে মুড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশী মদ। অবশেষে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় অভিযুক্তরা ধরা পড়ল হাতেনাতে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায়। অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সেই মদ। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তায়  খারাপ হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। পথচলতি মানুষ ওই অ্যাম্বুলেন্সের ভিতরে দেখতে পান সাদা কাপড়ে মোড়া রোগীর আদলে কিছু রয়েছে। ভালো করে পর্যবেক্ষণ করলে তাঁরা বুঝতে পারেন রোগীর আদলে আসলে রাখা হয়েছে বিদেশি মদের বোতলের কার্টুন। এরপর দেরি না করে স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ আসার আগেই পরিস্থিতি বেগতিক বুঝে ওই অ্যাম্বুলেন্স ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক, খালাসি ও আরও একজন সহযোগী। পুলিশ ঘটনাস্থলে এসে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি শুরু করে। দেখা যায় গাড়িতে রাখা আছে বিপুল পরিমাণ মদ। এরপর ধূপগুড়ি থানার পুলিশ ক্রেন আনিয়ে মদ-সহ গাড়িটিকে তুলে নিয়ে যায়। ধূপগুড়ি থানাতে সেই অ্যাম্বুলেন্সটিকে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে কারা কী উদ্দেশ্যে বেআইনিভাবে এই মদ নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়ির নম্বর এবং তার মালিকের খোঁজ খবর নেওয়া  শুরু করেছে তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে এবং তাদের গতিপথ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি