‘সংকল্পপত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সংকল্পপত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ করে দেওয়া হবে,’ শিলিগুড়িতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচনে একাধিক প্রতিশ্রুতি দিয়ে সংকল্প পত্র প্রকাশ করেছিল বিজেপি। যার মধ্যে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প। রাজ্যে ক্ষমতাতে এলে সেই সমস্ত প্রকল্প চালু করে বাংলার জনগণের সুরাহা করা হবে বলে জানিয়েছিল রাজ্য বিজেপি। আর গেরুয়া শিবিরের সেই সংকল্প পত্রে বিশ্বাস করে বিপুল সমর্থন দিয়েছে বাংলার গণদেবতা। ২০৭টি আসন পেয়ে সরকার গড়েছে পদ্ম পার্টি। আর সরকার গড়েই প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার মধ্যে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের মতো বিষয়গুলি। এবার বাকি প্রতিশ্রুতি আগামী একবছরের মধ্যে পূরণ করে দেওয়া হবে বলে উত্তরবঙ্গ থেকে জানালেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ফের রথীন ঘোষকে তলব ইডির

শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে গিয়ে শুভেন্দু বলেন, ‘সংকল্পপত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্য পূরণ করব। আগামী এক বছরের মধ্যে মানুষকে দেওয়া সব কথা পূরণ করা হবে। এই সরকার মানুষের সরকার হবে। এমন স্বপ্নের সরকার তৈরি করব যা সব প্রতিশ্রুতি রক্ষা করবে। উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। উত্তরবঙ্গের মানুষের স্বপ্নপূরণ করবে বিজেপি সরকার। উন্নয়নে অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ। সিন্ডিকেটরাজ, মাফিয়ারাজ, কাটমানি আর চলবে না। ১ জুন থেকে সমস্ত সমাজিক প্রকল্প শুরু হয়েছে। উত্তরবঙ্গের এই দুরাবস্থার পরিবর্তন করবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি করায় এতদিন বঞ্চিত করা হয়েছে নানা প্রকল্প, সুযোগ-সুবিধা থেকে। কিন্তু এখন থেকে আর বিভাজনের রাজনীতি চলবে না। উত্তরবঙ্গে ঐতিহাসিক সাফল্য পেয়েছি আমরা। অল্পদিনেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাজের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে।’

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন