নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই বিধানসভার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আইটিআই তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নন্দীগ্রামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরির ঘোষণাও এদিন করেছেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার নন্দীগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপেরই জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করেন তিনি। সেই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল, আইটিআই তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। নন্দীগ্রামের কোনও ছাত্র-ছাত্রী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবেন না। সেই দায়িত্ব আমার।’

আরও পডুন: উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘আজকের দিনটা নন্দীগ্রামের কাছে গুরুত্বপূর্ণ দিন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন এবারও। এবং আমি এই সাড়ে তিন মাস রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এই সাড়ে তিন মাসে আজ আমরা এখানে যে কাজগুলি করলাম, তার মধ্যে ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার হয়েছে। বেশ কিছু রাস্তার উদ্বোধন বা নতুন রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপনও হল। আমি বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ জানাব। ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া গ্রামীণ এলাকা নন্দীগ্রামে পরিকাঠামোগত উন্নয়নে একটা নতুন দিগন্ত উন্মোচিত হল। হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। ভূমিপূজনেও আসব। ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়িটা নিয়ে যাব আমি। ২০২১-এ হেরে গিয়েছিলেন, সেউ কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের রেলের প্রকল্প আটকে রেখেছিল। মাত্র ছয় একর জায়গা দেয়নি। আমরা ইতিমধ্যেই সাড়ে তিন একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দেব। নন্দীগ্রামের সঙ্গে আমার দু দশকের সম্পর্ক। নন্দীগ্রাম ভাল থাকলে, আমি ভাল থাকব।’

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ