‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগে দুর্নীতিকে প্রশ্রয় নয়। মেধার মাধ্যমেই নিয়োগ হবে, নিউটাউনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশেই নিয়োগ হবে। মোবাইলে মেসেজ পাঠিয়ে কোনও নিয়োগ হবে না। শিক্ষক নিয়োগে মেধাই হবে মূল অগ্রাধিকার। স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর দরকার। নিয়োগ হবে। স্বচ্ছতার সঙ্গে সেটা হবে। সেই কারণেই এসএসরি চেয়ারম্যান করা হয়েছে দুঁদে আমলা দুষ্ম্যন্ত নারিয়ালকে। আগে মৌখিকে ২০ নম্বর থাকত। বিগত সরকার পার্টির লোক ঢোকাবে বলে এটা করেছিল। আমি এসএসরি চেয়ারম্যানকে বলে দিয়েছি, পাঁচ নম্বর রাখবেন মৌখিকের জন্য।’

রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় অনেক ভুল করে ফেলেছি। ব্রতচারীর মতো শরীর গঠন তার ফিরিয়ে আনার দরকার রয়েছে। আমাদের এখানে স্কুল-কলেজ থেকে এনসিসি তুলে দেওয়া হল। জয় হিন্দ বাহিনী তৈরি করা হল। ভীষণ ক্ষতি করা হয়েছে। এনসিসি-কে ফিরিয়ে আনা উচিত। আমরা খেলাধুলোর প্রতি নজর দিইনি। সিলেবাসে পরিবর্তন করা হয়েছিল। সেই সবের আবার বদল ঘটবে। নতুন সিলেবাস আসবে।’

আরও পডুন: ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একটা বিষয় কম্প্রোমাইজ করা উচিত নয়। যাঁরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের ক্ষতি করে, দেশপ্রেমে প্রশ্ন তোলে, পূর্ণাঙ্গ বন্দেমাতারম গানে সমস্যা থাকে, যাঁরা পহেলগাঁও-এ আক্রমণ হলে প্রতিবাদ করে না। অথচ পাকিস্তানে আক্রমণ হলে প্রশ্ন তোলে। তাঁদের বিরুদ্ধে শিক্ষাসমাজ, রাষ্ট্রবাদী নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের