এই মুহূর্তে

বাংলার টাকা আটকাতে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রাপ্য টাকা আটকাতে একাধিকবার দিল্লি দরবার করেছে বঙ্গ বিজেপি। নেতৃত্বে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। এভাবে আটকে রয়েছে ১০০ দিনের টাকা থেকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা। এবার মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালাকে চিঠি দিতে চলেছেন শুভেন্দু। যার জন্য সমস্যায় পড়তে পারেন বাংলার মৎস্যজীবীরা।

রবিবার শুভেন্দু জাতীয় গ্রন্থাগারের একটি সভায় বলেছেন, গিরিরাজ সিংয়ের জন্য হাততালি। চুরির টাকা কী করে বন্ধ করতে হয় তিনি জানেন। এরপরেই বলেন, বাকি মন্ত্রকেরও এমন করা উচিৎ। তাঁর দাবি, আগামিকাল তিনি চিঠি দেবেন মৎস্যমন্ত্রীকে। বিজেপি বিধায়ক এবং সাংসদদেরকেও একই চিঠি দেওয়ার কথা বলেন শুভেন্দু।

তাঁর প্রশ্ন ‘মৎস্য যোজনা’ কেন ‘বঙ্গ মৎস্য যোজনা’ হয়েছে? উল্লেখ্য, রাজ্যের দাবি, কোনও দুর্নীতি হয়নি। বাংলায় ভোটে না জিততে পেরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র। রাজ্যের দাবি, রাজ্যে আসা প্রকল্প রাজ্যের নামেই হবে।

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের টাকা আটকাতে চাইছে বিজেপি। রাজ্য ও রাজ্যের শাসক দলের দাবি, বিজেপির সমস্ত খেলা ধরে ফেলেছে মানুষ। এর জবাব পাবে ব্যালট বক্সে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ