স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের চিকিৎসা করাতে হবে সরকারি হাসপাতালেই

স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের চিকিৎসা করাতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালে যথেষ্ট পরিকাঠামো রয়েছে এই সমস্ত রোগগুলির অস্ত্রোপচারের জন্য। সেগুলির যথাযথ ব্যবহারের জন্য তাই এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হবে। পাশাপাশি ক্যান্সার সার্জারি, দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করাতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কেবলমাত্র অবস্ট্রাকটেড হার্নিয়া, ইনকারসেটেড হার্নিয়া, স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে এবং পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির প্রস্থেসিস, ম্যাক্সিওফেসিয়াল সার্জারি, মুখের ক্যান্সার সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। তবে তার জন্য উপযুক্ত নথি পেশ করতে হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার‌ রাজ্য সরকারের সব দফতরের খরচে রাশ‌ টানার নির্দেশ দিয়েছিলেন। আর তার পরদিনই এই নির্দেশিকা জারি করা হয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে ২ কোটি ৩০ লাখ পরিবার আওতাভুক্ত হ‌ওয়ার পরে বছরে খরচ হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ কোটি টাকা। স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া-হাইড্রোসিলে সরকারের বছরে খরচ হয় ৭০ থেকে ৮০ কোটি টাকা‌‌। যদিও স্বাস্থ্য ভবনের বক্তব্য, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামোতে হার্নিয়া-হাইড্রোসিলের মতো ছোটখাটো অস্ত্রোপচার সম্ভব।

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?