দীর্ঘদিন পলাতক থাকার পর তমান্না খুনে গ্রেপ্তার সাবির, ধৃতের সংখ্যা বেড়ে ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল তমান্না খুনে অভিযুক্ত ‘পলাতক’ সাবির। গত বছরের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনার দিন ঘটে যাওয়া বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ বছরের নাবালিকা তমান্না খাতুনের। সেই ঘটনায় সোমবার রাতে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সংলগ্ন এলাকা থেকে সাবিরুল শেখ ওরফে সাবির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমন্নার মৃত্যুর ঘটনার তদন্তের আগেই সাবিরের নাম উঠে এসেছিল। তবে ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। দীর্ঘদিন ধরে খোঁজ চলার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই গ্রেপ্তারের ফলে তমন্না খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।

আরও পড়ুন: অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। সেই মিছিল থেকেই তমান্নাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় বলে অভিযোগ ওঠে। বোমার আঘাতেই গুরুতর জখম হয় তমান্না এবং পরে তার মৃত্যু হয়। ঘটনাটি রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তমান্নার মা সাবিনা খাতুন থানায় ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর পুলিশ এই মামলায় চার্জশিট জমা দেয় যেখানে মূল অভিযুক্ত দয়াল শেখ সহ ১০ জনের নাম ছিল। যদিও পরিবারের দাবি ছিল এখনও একাধিক অভিযুক্ত বাইরে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবিনা খাতুন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরই মধ্যে আরও এক অভিযুক্তের গ্রেফতারিতে নতুন করে আশার আলো দেখছে তমান্নার পরিবার।

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই