মোটা বেতনের চাকরি থেকে ইস্তফা, ভোট যুদ্ধের ময়দানে তৃণমূল প্রার্থী তন্ময়

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়ে দীর্ঘদিন কর্পোরেট দুনিয়ায় সফল কেরিয়ার গড়ে তুলেছিলেন তন্ময় ঘোষ। প্রায় ১৮ বছর বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করার পর হঠাৎই তিনি সেই আরামদায়ক ও উচ্চবেতনের জীবন ছেড়ে রাজনীতির ময়দানে নামেন-যা এখন রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আজকের দিনে যখন অনেকেই মনে করেন নতুন প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে, সেখানে তন্ময় ঘোষ যেন এক ভিন্ন উদাহরণ। লক্ষ লক্ষ টাকার চাকরি, বিদেশ সফর, কর্পোরেট সাফল্য সবকিছু পিছনে ফেলে তিনি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজনীতিকে বেছে নিয়েছেন। তাঁর কথায়, “দূর থেকে সমাজ বদলানো যায় না, মানুষের উন্নয়নের জন্য মানুষের মধ্যেই থাকতে হয়।” এই বিশ্বাস থেকেই এবারের বিধানসভা নির্বাচনে তিনি শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে রেলের নতুন নিয়ম, ওয়েটিং লিস্ট ও RAC টিকিট বাতিলের চার্জ কত? জানুন বিস্তারিত

মুর্শিদাবাদের এক সাধারণ পরিবারে জন্ম তাঁর। বাবা ছিলেন শিক্ষক, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত তন্ময় পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছেও তাঁর মন পড়ে থাকত বাংলার মানুষের জন্য কিছু করার তাগিদে।

প্রাকৃতিক দুর্যোগ আমফান ও ইয়াস কিংবা করোনা অতিমারির সময় তিনি সরাসরি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক আন্দোলনের সময় দিল্লিতে গিয়েও অংশ নিয়েছেন প্রতিবাদে। ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়-এর আহ্বানে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। বর্তমানে তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র হিসেবেও পরিচিত। সমাজের প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সরব তন্ময় ঘোষ মনে করেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের মর্যাদা ও উন্নয়নের জন্য। প্রচারে নেমে তিনি ভালো সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন এবং বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী। 

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ