তারাপীঠে দ্বারকা নদীর পাড়ে সন্ধ্যা আরতি বন্ধ, দুঃসংবাদ ভক্তদের জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: এখন থেকে তারাপীঠ মন্দিরে এলে আর দেখতে পাওয়া যাবে না সন্ধ্যা আরতি।দ্বারকা নদীর জল দূষণ হয়ে গিয়েছে। এর পাশাপাশি ভক্তদের সমাগম সেভাবে আর হয় না। অথচ ২০২৪ সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের(Dwaroka River) পাড়ে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন করা হয়েছিল। এবার তাতে ছেদ ঘটল।কিন্তু এখন সেই দ্বারকা নদীর জল দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদীতে জল প্রায় নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনও এক কারণবশত বাস্তবে রূপ নেয়নি ।

আর এই কারণেই পুণ্যার্থী, পর্যটক সহ এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে দ্বারকায় সন্ধ্যা আরতির আকর্ষণ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। অবশেষে তারাপীঠে দ্বারকা নদের পাড়ে নিত্য আরতি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারাপীঠে মন্দিরে পুজো দিতে এলে ঘুরতে যাওয়ার তেমন জায়গা না থাকায় পুণ্যার্থীদের আক্ষেপ ছিল বহুদিন থেকে। সেই কারণে প্রায় পাঁচবছর আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বিশেষ উদ্যোগ নিয়ে আনুমানিক প্রায় আট কোটি টাকা খরচ করে দ্বারকার পশ্চিমপাড়ে ৫০০মিটার অংশ সাজিয়ে তোলে। নদীর পাড় উঁচু করে ঢালাই দিয়ে বাঁধিয়ে পার্ক তৈরি করা হয়। টাইলস বসানো হয় রাস্তায়, নিরিবিলি বসার জায়গা ও আলোর ব্যবস্থা করা হয়। এরপরে ২০২৪সালে কৌশিকী অমাবস্যার দিন থেকে দ্বারকা নদীর পাড়ে সন্ধ্যা আরতি শুরু হয়। এতে পর্যটকদের কাছে তারাপীঠের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। বারাণসীর (Baranashi)দশাশ্বমেধ ঘাটে ৩৬৫দিন গঙ্গা আরতি হয়। সেই আদলেই তারাপীঠে(Tarapith) দ্বারকা নদীর পাড়ে আরতি শুরু হওয়ায় ভক্তরা খুশি হন।

কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমতে শুরু করে। তার উপর দূষণও বাড়তে থাকে। এই কারণেই সন্ধ্যা আরতি বন্ধ করতে বাধ্য হন মন্দির কমিটি। স্থানীয় সেবাইতদের দাবি, এই সন্ধ্যা আরতি বন্ধ হয়ে যাওয়ার অন্যতম মূল কারণ ভক্তদের সমাগম কমে যাওয়া। যে জায়গায় সন্ধ্যা আরতি হবে এবং বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে যেতে গেলে ঘুরপথে যেতে হয়। তাই তারাপীঠে আসা ভক্তরা অনেকেই ঘুরপথে সেখানে যাচ্ছিলেন না। এর পাশাপাশি দ্বারকা নদীর জল দূষিত হয়ে যাওয়া এবং নদীর জল কমে যাওয়া এই সন্ধ্যা আরতির পরিকল্পনায় বাস্তবে রূপ দিতে বাধা সৃষ্টি করে। তাই ঐতিহ্যের সঙ্গে শুরু হওয়া দ্বারকা নদীর পাড়ের সন্ধ্যা আরতি বন্ধ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেওয়া হয়।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে