কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত হোটেল ভাড়া রুখতে চালু হচ্ছে বিশেষ ‘হেল্প ডেক্স’

Share:

নিজস্ব প্রতিনিধি,তারাপীঠ: আর দিন কয়েক পরেই তারাপীঠের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি। এমনিতে প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। তবে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার(Kaushiki Amayabashya) এক অন্য প্রাধান্য এবং গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস এই অমাবস্যার দিন মা তারার কাছে কোনও মনস্কামনা করলে এবং মা তারার কাছে মন ভরে প্রার্থনা করলে অসাধ্য সাধন হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর এই তারাপীঠ(Tarapith) চত্বরে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে।তবে বিগত বেশ কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে। তবে হঠাৎ কেন এমন অবস্থা হল? এই বিষয়ে পর্যটক থেকে শুরু করে প্রশাসনের দাবি প্রশাসনের তরফ থেকে একাধিকবার মানা করার পরেও বেশ কিছু হোটেল অতিরিক্ত ভাড়া নির্ধারিত করছে পর্যটকদের জন্য।

অন্যদিকে তিনদিনের জন্য প্যাকেজেরও সিস্টেম করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। আর তার ফলে মধ্যবিত্তদের পক্ষে আমাবস্যার দিন পুজো দিতে এসে তিন দিনের প্যাকেজে তারাপীঠে থেকে এত টাকা খরচা করার মত সামর্থ্য হয়ে উঠছে না।আর সেই কারণেই এই বছর হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই তিন দিনের প্যাকেজ রাখা যাবে না। কোনও পর্যটক যদি এসে একদিন থেকে মা তারা পুজো দিয়ে ফিরে যেতে চান তাহলে সেই সমস্ত পর্যটকদের একদিনের জন্যও হোটেল ভাড়া দিতে হবে সমস্ত হোটেল মালিককে।তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি(Sunil Giri) জানান ” প্রত্যেক বছর পর্যটকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে হোটেল ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। আর সেই কারণেই এই বছর তিন দিনের প্যাকেজ বন্ধ রাখা হয়েছে।”

অন্যদিকে কৌশিক আমাবস্যা দিন তারাপীঠে আগত পর্যটকদের হোটেল সংক্রান্ত যদি কোন সমস্যা হয় সেজন্য খোলা থাকবে হেল্প ডেস্ক বলে জানা গেছে। যদি কোনও হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার দাবি করেন তাহলে সেই হেল্প ডেস্ক এ এসে জানালে হোটেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে সেই হোটেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা তারাপীঠ ঘিরে বিশেষ নিরাপত্তা বলায় গড়ে তুলছে পুলিশ।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?