হয় খাদান দিন, নাহলে আমায় জঙ্গি হতে দিন! বার্তা তরুনের

জলপাইগুড়ি বজরাপাড়ার বিস্ফোরন মামলা সহ মোট ২২টি রাষ্ট্রদোহীতা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল নারায়ন রায় ওরফে তরুন থাপা। এখন সেই থাপাই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে হুমকি দিয়েছে হয় তার হাতে জেলা প্রশাসন বালি খাদান তুলে দিক নাহলে সে ফের তার জঙ্গি জীবনে ফিরে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে জেল থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল সে। সেই আবেদনের ভিত্তিতেই জেলা থেকে ছাড়াও পায় সে। এখন সেই গুণধর পাবলিকই রীতিমত হুমকি দিচ্ছে, ‘হয় বালি খাদান দিন নাহলে আমায় জঙ্গি হতে দিন’। আর সেটাও এমন একটা সময় যখন উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি বজরাপাড়ার বিস্ফোরন মামলা সহ মোট ২২টি রাষ্ট্রদোহীতা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের বাসিন্দা নারায়ন রায় ওরফে তরুন থাপা। এখন সেই থাপাই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে হুমকি দিয়েছে হয় তার হাতে জেলা প্রশাসন বালি খাদান তুলে দিক নাহলে সে ফের তার জঙ্গি জীবনে ফিরে যাবে।

তরুন থাপা ২০০১ সালে কামতাপুরি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ভূটানের পিপিংয়ে গিয়ে কেএলও’র ক্যাম্পে জীবন সিং এর উপস্থিতিতে অস্ত্র প্রশিক্ষন নিয়েছিল। এরপর জলপাইগুড়ির বজরাপাড়ার বিস্ফোরন সহ বিভিন্ন রাষ্ট্রদোহীতার অপরাধে জড়িয়ে পড়েন সে। তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানা সহ ভিন রাজ্যে মোট ২২টি মামলা রুজু হয়। পুলিশ তাকে ধরবার জন্য একসময় হন্যে হয়ে খুজে বেড়াচ্ছিল। এরপর ২০১৪ সালে নেপালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তরুনের ঠাঁই হয় জেলে। ২০১৫ সালের শেষ নাগাদ সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে জেল থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে তরুন থাপা সহ অনেক কেএলও জঙ্গী। সেই আবেদন খতিয়ে দেখে ২০১৬ সালে জেল থেকে মুক্তি দেওয়া হয় তরুনকে। এরপর তাকে পুলিশে চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু তা সে নিতে চায়নি। পরিবর্তে চেয়েছিল বিদেশী মদস বিক্রির লাইসেন্স অথবা নদীর ঘাট ইজারা নেওয়ার লাইসেন্স।

কিন্তু প্রশাসনের তরফে তাকে দেওয়া হয় নদী থেকে বালি তোলার ছাড়পত্র। সেই মৌখিক অনুমতিকে সম্বল করে ২০১৭ সাল থেকে তরুন তার বাড়ি সংলগ্ন করলা নদীর চড় এলাকা থেকে বালি তুলে তা নানা জায়গায় সরবরাহ করার ব্যবসা শুরু করে। সেই বালি বিক্রি করে তার ২২টি মামলা চালানোর খরচ যোগাড় করা ছাড়াও তাকে ৯ সদস্যর সংসারও চালাতে হয়েছে। ব্যবসার প্রয়োজনে লোন নিয়ে ট্রাক্টরও কিনতে হয়েছে। কিন্তু কোভিডকালে সরকারি নিষেধাজ্ঞায় সেই উপার্জন বন্ধ হয়ে যেতেই তরুনের জীবনে অন্ধকার নেমে এসেছে। তার জেরেই সে এবার সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিয়েছে, হয় সরকার তাকে ফের বালি ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য লাইসেন্স দিক নাহলে ফের জঙ্গি জীবনে ফিরে যেতে দিক। যদিও জেলা প্রশাসন্দের তরফে ইঙ্গিত মিলেছে বালি খাদান নিতে হলে ই-অকশনে তরুনকে অংশ নিতে হবে। অন্যথা বালি খাদান তার হাতে তুলে দেওয়া যাবে না।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…