যুদ্ধ নাকি চাহিদায় ঘাটতি? চা শিল্পে সঙ্কটের কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : একদিকে ইরান-ইজরায়েলের যুদ্ধ। অন্যদিকে, চাহিদার ঘাটতি। জোড়া ফলায় সঙ্কটে চা-শিল্প। গোটা দেশের বাজারে নেমে গিয়েছে চায়ের দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তরাই ও ডুয়ার্স-সহ উত্তর-পূর্বাঞ্চলের চা শিল্পে।

জানা গিয়েছে, ইরান এবং সংলগ্ন উপসাগরীয় দেশগুলিতে ভারতের থেকে চা রফতানি করা হয়। অর্থডক্স চা রফতানি হয় সেখানে। কিন্তু যুদ্ধের আবহে চা রফতানিতে স্থগিতাদেশ জারি হয়েছে। ফলে প্রচুর পরিমাণে অর্থডক্স চা আটকে রয়েছে। প্রায় আটকে গিয়েছে দেড়শো কোটি টাকারও বেশি দামের চা। এরজেরে চা শিল্পে অন্ধকার নেমেছে।

উত্তরবঙ্গ জুড়ে ছোটো বড় বিভিন্ন ধরনের চায়ের বাগান রয়েছে। ডুয়ার্স ও অসমে কমেছে চায়ের দাম। ডুয়ার্সের সিটিসি চায়ের দাম কমে গিয়েছে প্রায় ১৪ শতাংশ। অসমেও কমেছে চায়ের দাম। সেখানে দাম কমেছে ৭ শতাংশ। উত্তরবঙ্গের চায়ের বাগান থেকে পাতা নিয়ে চা তৈরি করে বটলিফ ফ্যাক্টরি। সেই বটলিফের চায়ের ৭০ টাকা কেজি দরেও নিলামে উঠেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রতি বছর ভারতে গড়ে ১৩০ কোটি কেজি চা তৈরি হয়। তার মধ্যে প্রায় ২৫ কোটি কেজি চা রফতানি হয়। গত বছর সবথেকে বেশি চা রফতানি হয়েছিল। ভারত থেকে সিংহভাগ চা গিয়েছিল রাশিয়া, সংযুক্ত আরব, ইরান, ইরাক ও আমেরিকায়। ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে ইরানে চা রফতানি বন্ধ রয়েছে। পাশাপাশি অন্যান্য দেশেও বন্ধ রয়েছে চা রফতানি আটকে গিয়েছে। পাশাপাশি দেশেও চায়ের চাহিদা কমেছে। এরফলে সঙ্কটে পড়েছেন চা-শিল্প। শুধু উত্তরবঙ্গ নয়, অসম চায়ের দামেও ধস।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের