চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে চা-শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি: একাধিক দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছেন চা-শ্রমিকরা। শুক্রবার থেকে পাঁচ দিনের পদযাত্রা শুরু করছেন তাঁরা (Tea workers)। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের ডাকে ভুটান সীমান্তের সংকোশ চা-বাগান থেকে চা-শ্রমিকদের পদযাত্রা শুরু হবে শুক্রবার। পাঁচ দিন ধরে এই পাদযাত্রা চলে শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর।

জলপাইগুড়ি জেলার প্রায় প্রতিটি চা-বাগান হয়ে এই পদযাত্রা জলপাইগুড়ি পৌঁছবে। সেখানে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়ন ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের পি এফ অফিস ঘেরাও করবে। চা শ্রমিকদের দীর্ঘদিনের যে একাধিক দাবি রয়েছে, এদিন সেই দাবিগুলি পেশ করবেন শ্রমিকরা।

অন্যদিকে চা শ্রমিকদের এই আন্দোলনের ফলে ঘুম ছুটেছে স্থানীয় বিজেপি নেতাদের। ন্যায্য পাওনার দাবিতে চা শ্রমিকদের এই আন্দোলনে বহু শ্রমিক সামিল হবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শ্রমিকদের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন শ্রমিকরা। আন্দোলন শুরুর আগের দিন বৃহস্পতিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চা-শ্রমিকরা। উল্লেখ্য সম্প্রতি একাধিক চা বাগান বন্ধ হয়ে গিয়েছে বিজেপির প্ররোচনায়। সম্প্রতি কোহিনুর চা-বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন বহু শ্রমিক। তাঁদের ক্ষোভ রয়েছে এই নিয়ে। স্থানীয় সাংসদ জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চা-শ্রমিকরা। তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছেন শ্রমিকরা। তাঁরা বলেন, সাংসদ জন বার্লা নিজেকে চা-শ্রমিক বলে প্রচার করে ভোটে জিতলেও, নির্বাচনের পর তিনি মন্ত্রী হয়ে ভুলে গিয়েছেন চা-শ্রমিকদের কথা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ