নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মণিপোতা প্রাইমারি স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড নদিয়ার মণিপোতা প্রাইমারি স্কুলে। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন আচরণের অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ঘিরে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ চরমে ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে ভিড় জমতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে একটি ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায় তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে।

পুলিশ দ্রুত স্কুলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এরপর অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিক্ষুব্ধ অভিভাবকদের আরও অভিযোগ, ছাত্রীদের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়েছিল অভিযুক্ত শিক্ষক। এমনকি বিষয়টি প্রকাশ করলে পরীক্ষায় পাশ করানো হবে না বলেও ভয় দেখানো হয়েছিল। স্কুল শিশুদের শিক্ষার পাশাপাশি নিরাপদ পরিবেশ দেওয়ার জায়গা। সেখানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন অভিভাবকরা। 

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল সরকার কোতোয়ালি থানার অন্তর্গত ঠাকুরতলা এলাকার বাসিন্দা। দু’বছর আগে মণিপোতা প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি কুন্দপাড়া প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন। কুন্দপাড়া প্রাইমারি স্কুলে থাকাকালীনও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি স্থানীয়দের। সেই সময় তাঁকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীদের বক্তব্য এবং স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে