বাঘের আতঙ্ক বিদ্যালয়ে! শিক্ষামূলক ভিডিওতে ছড়াল গুজব, আতঙ্কে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর : মাদ্রাসায় ঘুরে বেড়াচ্ছে বাঘের দল। তাই দেখে আতঙ্কে স্কুলে যেতেই নারাজ পড়ুয়ারা। ফেক ভিডিও থেকে সতর্ক করতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে এই ভিডিও তৈরি করেছিলেন মাদ্রাসার শিক্ষক। সেই ভিডিও দেখেই ভয় পেয়ে গিয়েছে মাদ্রাসার পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায়।

বর্তমান সময়ে ফেক ভিডিও বানিয়ে অনেক মানুষকে ভয় দেখানো হয়। তাই ছোটদের এই ফেক ভিডিও থেকে সাবধান করতে এবং সতর্ক করতেই বাঘ নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন উলা কালসারা কদম্বগাছি হাই মাদ্রাসার ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ওই ভিডিও তৈরি করেছিলেন। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ঝড় তোলে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে। ভিডিওতে দেখা গিয়েছে, মাদ্রাসার প্রাঙ্গণ থেকে তিনটি বাঘ এক বারান্দা থেকে অন্য বারান্দায় ছুটে পার হয়েছে। ভিডিও সামনে আসার পরেই অভিভাবকরা প্রধান শিক্ষককে ফোন করে রীতিমত বাঘের খোঁজ নিলেন।

প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান, ভিডিওটি ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছে। ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে। ভূগোলের শিক্ষক জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত। পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য এআই প্রযুক্তিকে ব্যবহার করে তিনটি বাঘের ভিডিও করেছেন।  ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করতে চেয়েছেন, তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখছে তার সবকিছুই আদপে সত্য নয়। তবে এই প্রযুক্তি শিক্ষা দিতে গিয়ে আতঙ্ক ছড়ানোয় তিনি ক্ষমাপ্রার্থী। বিদ্যালয়ের কোথাও এই ধরনের বাঘ বা অন্য কোনও প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরো বলেন, আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে ভিডিওটি এবং ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানিয়েছেন।

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ