ফের ঊর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গে নাজেহাল অবস্থা আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেই বৃষ্টির পূর্বাভাস। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গ  মানুষ। তাপমাত্রা বাড়ার পাশাপাশি রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার  পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায়   ঝড়বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি।  কিন্তু বৃষ্টি কমলেও ফের বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে যখন তীব্র গরমের নাজেহাল অবস্থা  তখন উত্তরবঙ্গ জুড়ে চলছে ঝড়-বৃষ্টি। বুধবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারসঙ্গে  বজ্রবিদ্যুৎ এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। তবে বুধবার ৬ জুন বিকেলের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। 

বুধবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ। এখান থেকেই স্পষ্ট যে  বুধবার ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হবে কলকাতাবাসীর। অন্যদিকে ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এরফলে আগামীদিনে দক্ষিণে বাড়বে তাপমাত্রা ।  

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!