ধাপে ধাপে চড়ছে পারদ, কেমন কাটবে সরস্বতী পুজো?

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঁকিয়ে ঠান্ডা পড়ার দিন শেষ। শীত প্রেমীদের কাছে মন খারাপ। এবার বাড়তে চলেছে তাপমাত্রা। শীতের কনকনানি কমে গিয়ে এবার ধাপে ধাপে চড়তে শুরু করেছে পারদ। সকালে এবং রাতে শীতের অনুভূতি হলেও বেলা বাড়তি কলকাতায় শীতের আমেজ উধাও। জেলাগুলোতে একই পরিস্থিতি। সোমবার থেকেই পারদ বাড়তে শুরু করেছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই থেকে তিন দিনে ২-৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কাভি আগাম পার তিনে রাতের তাপমাত্রা বড়সড়ো পরিবর্তন নেই। সরস্বতী পূজোর আগেই ঠান্ডার আমেজ অনেকটাই কমে যাবে। সোমবার দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় রয়েছে। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বাড়বে। সোমবার কুয়াশা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার উত্তর দিনাজপুর এলাকায়। জানা গিয়েছে সোমবার ও স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। বেলা বাড়তি তাপমাত্রা আরো বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পাবে।

কলকাতায় এখন উত্তরে হওয়ার দাপট নেই। সোমবার ১৩ ডিগ্রির ঘরেই রয়েছে পারদ। আগামী দুদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী ৭ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। ওইদিনেই রয়েছএ সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকাল মানেই ঠাণ্ডা ঠাণ্ডা আমেজ। পঞ্চমীর সকালে হলুদ মেখে স্নান করে বাগ্দেবীর আরাধনা করা হয়। কিন্তু এবার জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব হবে না বলেই জানা যাচ্ছে। আবহাওয়ার আপডেট হল, সরস্বতী পুজোর সময় ঠান্ডা অনেকটাই কমে যাবে।

উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। সোমবার আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। যার ফলে উত্তুরে হাওয়ার দাপট বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মাঘের শুরুতেই তাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট