দেড়শো বছর ধরে রাস উৎসবে পূজিত হন নবদ্বীপের গৌরাঙ্গি মাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শাক্ত ও বৈষ্ণব ভাবধারার অনন্য মেলবন্ধনের প্রতীক নবদ্বীপের রাস উৎসব। এই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হলো শহরের বুড়োশিবতলা ব্যানার্জি পাড়ায় অবস্থিত শ্রী গৌরাঙ্গি মাতার পুজো। এই পুজো করে
গৌরাঙ্গি মাতা পুজো কমিটির সদস্যরা। দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী। পুজো পান দেবীর বাহন জোড়া সিংহ।

উল্লেখ্য, এই দেবীমূর্তির পুজো নবদ্বীপে কেবল দুটি স্থানে হয়। যোগনাথতলায় দেবী পূজিত হন গৌরাঙ্গিণী মাতা রূপে, বুড়োশিবতলায় তিনিই আবার পুজো নেন গৌরাঙ্গি মাতা হয়ে। শাক্ত মতে হয় গৌরাঙ্গি মাতা পুজো। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আগে পশুবলি দেওয়া হলেও বর্তমানে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। এখন প্রতীকী বলি হিসেবে আখ, কলা, কুমড়ো ইত্যাদি নিবেদন করা হয় দেবীর উদ্দেশে।

এই পুজোয় অংশগ্রহণ করেন ব্যানার্জি পাড়ার বাসিন্দারা। আসেন বুড়োশিবতলার বহু পরিবার। বিশেষ করে পাড়ার মহিলা ও তরুণীকূল মিলে নিজেরাই পুজোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। পুজোর দিন এলাকার পুরুষ মহিলা সকলে একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠেন। পুজো কমিটির দুই সদস্যা পায়েল ঘোষ ও পল্লবী ঘোষ জানান বছরভর এই রাস উৎসবের জন্যই অপেক্ষা করে থাকেন সকলে। পুজোর দিনগুলো সকলে একসঙ্গে কাটান।

পুজোর সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িয়ে থাকেন এলাকার মহিলারাও। পুজোর দিন শহরের অন্যতম বাবা বুড়োশিবকে পুজো প্রাঙ্গনে এনে বিশেষ পুজো করা হয়। পুজোর পরদিন অনুষ্ঠিত হয় আড়ং বা শোভাযাত্রা, যেখানে দেবী গৌরাঙ্গি মাতার প্রতিমা বের হয় বর্ণাঢ্য সাজে। সব মিলিয়ে শক্তি ও ভক্তির মিলনে নবদ্বীপের রাস উৎসব হয়ে ওঠে আরও ঐতিহ্যমণ্ডিত।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের