শীতলকুচি কাণ্ডে ফুটেজ চাইল কেন্দ্র! হলফনামা দেবে রাজ্য

কেন্দ্র সরকারের আইনজীবী মূল ঘটনা ফুটেজ চেয়েছেন। যদিও রাজ্য সরকারের আইনজীবী জানিয়ে দেন এতদিন বাদে মূল ঘটনার ভিডিও পেশ করা অর্থহীন। তবে রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই ঘটনা যে তদন্ত করেছে তাতে যা যা উঠে এসেছে সেই সম্পর্কিত একটি রিপোর্ট তাঁরা হলফনামা আকারে পেশ করবেন আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহার জেলার শীতলকুচি গুলিকাণ্ডে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ –এর অভিযুক্ত চার জওয়ান ও দুই আধিকারিক। সেই মামলা এদিন উঠেছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশান বেঞ্চে। সেখানেই এদিন এই মামলার শুনানিতে কেন্দ্র সরকারের আইনজীবী রাজ্য সরকারের কাছে মূল ঘটনার ভিডিও ফুটেজ চান। তবে রাজ্যের আইনজীবী শাশ্বত গোপাল মুখার্জি জানিয়ে দেন, সেই ফুটেজ দেওয়া অর্থবিহীন। তবে সিআইডি যেহেতু এই ঘটনার তদন্ত করছে তাই তাঁদের তদন্ত রিপোর্ট হলফনামা হিসাবে জমা দেবে রাজ্য সরকার। এরপরেই এই মামলার শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয় আদালত। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন শাশ্বতবাবু।

চলতি বছরে বিধানসভা নির্বাচনের সময় চতুর্থ দফার ভোটের দিন কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল সেই বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর জওয়ানরা। ওই ঘটনায় বুথে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা চার ভোটার প্রাণ হারান। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য রাজনীতিতে। রাজ্যজুড়ে কার্যত তীব্র প্রতিবাদের ঝড় উঠেছিল এই কেন্দ্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। গর্জে উঠেছিলেন বাংলার অগ্নিকন্যা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দিয়েছিলেন। সিআইডি ওই ঘটনার তদন্তে নামতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হিসাবে উঠে আসে যে, ঘটনার দিন ওই বুথের বাইরে কিছু ঝামেলা হলেও কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর দিক লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তার প্রমাণও পায় সিআইডি। এরপরেই ঘটনার দিন বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর চার জওয়ান ও দুই আধিকারিককে বার বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিআইডি। কিন্তু কোনও ক্ষেত্রেই তাঁরা হাজিরা দেননি। পরে তাঁরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের জন্য আবেদন করেন।

সেই আবেদনের ভিত্তিতেই এদিন কেন্দ্র সরকারের আইনজীবী মূল ঘটনা ফুটেজ চেয়েছেন। যদিও রাজ্য সরকারের আইনজীবী জানিয়ে দেন এতদিন বাদে মূল ঘটনার ভিডিও পেশ করা অর্থহীন। তবে রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই ঘটনা যে তদন্ত করেছে তাতে যা যা উঠে এসেছে সেই সম্পর্কিত একটি রিপোর্ট তাঁরা হলফনামা আকারে পেশ করবেন আদালতে। এদিন শাশ্বতবাবু আরও জানান যে, সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল গুলিচালনার ঘটনায় সিআইএসএফ যে মামলা দায়ের করে সেই মামলার সূত্র ধরেই সিআইএসএফ-এর চার জওয়ান ও দুই আধিকারিক আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে