চাকলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মধ্যমগ্রামে প্রস্তুতি বৈঠক সেরে ফেলল তৃণমূল

২৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার চাকলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়েই প্রস্তুতি বৈঠক সেরে ফেলল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার চাকলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একগুচ্ছ কর্মসূচি নিয়েই জেলায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চাকলাতে(Chakla) লোকনাথ মন্দিরে(Loknath Temple) পুজো দেবেন। তারপর একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের কথা রয়েছে তাঁর। এরপর দুপুরে দলের কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। তবে সেই সভা হবে দেগঙ্গায়(Deganga)। চাকলার লোকনাথ মন্দিরে একাধিক উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে। তৈরি হয়েছে দুটি তোরণ, ভোগ বিতরণের জন্য বড় ঘর। তার পাশে টিকিট কাউন্টার, ২৮টি ফুলের দোকান। মন্দিরে পুজো দেওয়ার পর সেই সব কাজ খতিয়ে দেখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর তিনি সরকারিভাবে সহায়তা প্রদান কিংবা একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন। এরপর দেগঙ্গা ব্লকে জেলার বিধানসভা স্তরের নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়েই শনিবার নিয়ে একটি প্রস্তুতি বৈঠক সেরে ফেলল তৃণমূল(TMC)।

জানা গিয়েছে, এদিন মধ্যমগ্রামে তৃণমূলের কার্যালয়ে এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন রায়, দমকল মন্ত্রী সুজিত বসু, জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী সহ জেলা থেকে নির্বাচিত তৃণমূলের সব বিধায়ক। এদিনের বৈঠকে ঠিক হয়েছে চাকলায় মূল মন্দিরের পিছন দিকে একটি মঞ্চ নির্মাণ করা হবে যেখান থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করবেন। একই সঙ্গে দেগঙ্গার সভার জন্য কোন দিক দিয়ে কর্মী সমর্থকেরা আসবেন এবং কোথায় গাড়ি রাখা হবে সেই সব নিয়েও আলোচনা হয়। জেলার কোন কোন প্রান্ত থেকে কর্মীরা আসবেন দেগঙ্গার সভার জন্য তা নিয়েও আলোচনা হয়েছে। সভায় যাতে অতিরিক্ত ভিড় না হয় তার জন্য এলাকা ধরে ধরে কর্মী ও সমর্থকদের আনার কোটাও এদিন ঠিক করে দেওয়া হয়েছে।

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক