দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সময় চাইলেন প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর সময় চেয়েছেন দেখা করে আলোচনা করার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে শীতকালীন অশিবেশন(Winter Session of Parliament) চলার সময় লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh) নিজেই জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের(100 Days Work Project) বকেয়া টাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) দেখা করুন দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister of India) সঙ্গে। আলোচনায় বসুন তাতে সমস্যার সমাধান হলেও হতে পারে। সেই প্রেক্ষাপটেই এদিন পাহাড় থেকে সমতলে নেমে বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টার ধরে ডুয়ার্সে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, বাংলার ১০০ দিনের কাজের বকেয়া টাকা চাইতে তিনি দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) কাছে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর সময় চেয়েছেন দেখা করে আলোচনা করার জন্য। প্রধানমন্ত্রী সময় দিলে তাঁর সঙ্গে জনকয়েক সাংসদ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করবেন। প্রধানমন্ত্রী সময় না দিলে দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবেন তিনি, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।  

ডিসেম্বরেই ৩ দিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যে একদিন মোদির সঙ্গে বৈঠক হবে বলে সূত্রের খবর। একদিকে রাজ্যকে বঞ্চনার অভিযোগ, অন্যদিকে, মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার ঘটনা। সেই আবহেই মমতার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিক, আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে উপস্থিত থাকতে পারেন তিনি। তার আগেই দিল্লিতে সাক্ষাৎ হচ্ছে মমতা-মোদির। ঠিক কবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে, সে ব্যাপারে এখনও তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের সঙ্গে দেখা হয়নি কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। কার্যত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। পরে কলকাতায় এসে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক সহ তৃণমূল নেতারা। সেই সময় অভিষেক বলেছিলেন, পরবর্তী ধাপে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি হতে দিল্লিতে। মমতা এদিন সেই আন্দোলনের কথা জানিয়ে দিলেন।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক