সুপ্রিম কোর্টে এবারেও ডিএ মামলার শুনানি হল না

এবারেও হল না সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মচারীদের বড় সাধের ডিএ মামলার শুনানি। পরের শুনানি সেই ডিসেম্বর মাসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব ঝরে গেল, সব ভেসে গেল। কেননা এবারেও তো হল না সুপ্রিম কোর্টে(Supreme Court) বাংলার সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) বড় সাধের ডিএ মামলার(DA Case) শুনানি। আর সেই শুনানি যে না হওয়ার সম্ভাবনাই বেশি সেটা দিন ১০-১২ আগেই সামনে চলে এসেছিল। কিন্তু সেই সত্যিটাকে মেনে না নিয়ে সংগঠন ধরে রাখার দায়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা গলার শিরা ফুলিয়ে জোর গলায় দাবি করছিলেন, এবার মামলার শুনানি হবেই হবে। আর এবারেই সুপ্রিম কোর্ট নাকি বাংলার সরকারকে ৪১ হাজার কোটি টাকা বকেয়া ডিএ দেওয়ার নির্দেশও দিয়ে দেবেন। দিনের শেষে সব ভোকাট্টা। না হল শুনানি, না এল রায়। আর কতদিন বাংলার সরকারি কর্মচারীদের এভাবে সংগঠনের নেতারা বোকা বানিয়ে যাবেন এবার সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলার দিকে এদিন সকাল থেকেই হাপিত্যেশ করে তাকিয়ে ছিল সব তৃণমূল বিরোধী, মমতা বিরোধীরা। রাজ্য সরকারের কর্মচারী হয়েও এই শিবিরের নেতারা খালি সুযোগ খোঁজেন কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আর সরকারকে বিপাকে ফেলা যাবে। এরাই কেন্দ্র সরকারের প্রদেয় মহার্ঘ্য ভাতার দাবির সমান মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে অনড় রয়েছেন। যদিও এদিন তাঁদের মুখ পুড়িয়ে কালো করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। কেননা দেশের শীর্ষ আদালতে এদিন শুধু বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার মামলাটি শুনানির জন্যই ওঠেনি তাই নয়, মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দুর্গাপুজোর পর, আগামী ডিসেম্বর মাসে। আর এই পদক্ষেপেই কার্যত সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিচ্ছে, মামলাটি কতখানি গুরুত্বহীন।

যদিও এদিন সুপ্রিম কোর্টে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ তার জেরেই জানিয়ে দেয়, পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে, তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম। আরও সময় লাগতে পারে। এমনকি মামলার রায় রাজ্য সরকারের পক্ষে না গেলে তা সাংবিধানিক বেঞ্চে যাবে।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর