বাংলার ৫ জেলায় আবাসের সমীক্ষা বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন

বাংলার ৫টি জেলায় আবাস সমীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ৫টি জেলা হল – কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মপ্রভু রেগে যাবে। তাই পদ্মপ্রভুকে খুশি করতে বাংলার ৫ জেলায় আবাসের সমীক্ষা(Survey) বন্ধের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন(ECI)। আগামী ১৩ নভেম্বর রয়েছে বাংলার বুকে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(6 Assembly Seats Bye Election) পালা। এদিকে গতকাল থেকেই বাংলায় প্রতিটি জেলায় শুরু হয়েছে বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojna) প্রকল্পের জন্য সমীক্ষার কাজ। রাজ্যের বিরোধী দল বিজেপির(BJP) তরফে নির্বাচন কমিশনের তরফে আর্জি জানানো হয়েছিল যাতে যে সব জেলায় উপনির্বাচনের জন্য আদর্শ আচরণভিধি লাগু হয়েছে সেখানে সেখানে যেন আবাসের এই সমীক্ষার কাজ বন্ধ রাখা হয়। দেখা গেল প্রভু বিজেপির সেই আর্জি মেনে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত বাংলার ৫টি জেলায় আবাস সমীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ৫টি জেলা হল – কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া।

আরও পড়ুন, রাজভবনে আটকে গণপিটুনি রোধ ও অপরাজিতা বিল, রাজ্যপালের দ্রুত পদক্ষেপ চায় রাজ্য

কেন্দ্র বঞ্চনা করায় বাংলায় ১১ লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার জন্যই রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সেই সমীক্ষার কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপির দাবি, রাজ্যের ৫টি জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা মাত্রই ওই জেলাগুলিতে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। এই অবস্থায় কোনও সরকারি প্রকল্পের জন্য সমীক্ষা চালানো হলে তা সেই আদর্শ আচরণবিধির লঙ্ঘণ হবে। রাজ্যের শাসক দল ওই ৬টি বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি সমীক্ষার কাজে পক্ষপাতিত্বমূলক পদক্ষেপও করতে পারে। তাই সেই সমীক্ষা যেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দেখা গেল জাতীয় নির্বাচন কমিশনে সেই আর্জি জানানোর ২৪ ঘন্টার মধ্যে কমিশন বাংলার ৫টি জেলার ক্ষেত্রে সমীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে যা এদিন থেকেই লাগু হয়ে গিয়েছে। এর ফলে এই ৫টি জেলায় আবাসের সমীক্ষার কাজ অনেকটাই ধাক্কা খেয়ে গেল। এই ৫ জেলার বাসিন্দাদের ক্ষেত্রে ডিসেম্বরে রাজ্যের কাছ থেকে টাকা পাওয়াও ধাক্কা খেল।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে আন্দোলনকারী ডাক্তাররা

উল্লেখ্য যে ৬টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর ভোট হতে চলেছে সেগুলি হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া। এই ৬টি কেন্দ্রের জন্য বিজেপি সবার আগে তাঁদের প্রার্থীদের নাম প্রকাশিত করে। তারপরও তৃণমূল তাঁদের প্রার্থীদের নাম সামনে আনে। গতকাল বামেরাও তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ৫টি আসনের জন্য। ১টি আসনে তাঁদের জোট শরিক আইএসএফ প্রার্থী দিলেও দিতে পারে। কংগ্রেস এখনও অবশ্য তাঁদের প্রার্থীদের নাম জানায়নি। এদিকে বিজেপির অভিযোগের জেরে এদিন কমিশন আবাসের সমীক্ষা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা